Amit Shah : রাহুলকে অমিত শাহের তোপ, ‘আজীবন নকল সংসদেই নকল প্রধানমন্ত্রী হয়ে থাকুন’
কিউ ইন্ডিয়া বাংলা, চণ্ডীগড়:- বিরোধীদের ‘নকল সংসদ’ নিয়ে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। রাহুল গান্ধীকে কটাক্ষ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী হতে হলে তাঁকে আজীবন নকল সংসদেই থাকতে হবে, কারণ আসল সংসদে তাঁর নম্বর কোনওদিন আসবে না। রবিবার চণ্ডীগড়ে এক সরকারি অনুষ্ঠানে এই মন্তব্য করেন শাহ (Amit Shah)।
রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের সভা ও শনিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে বিরোধীদের বৈঠককে ‘নকল সংসদ’ বলে কটাক্ষ করেন (Amit Shah) অমিত শাহ। তিনি বলেন, “১৫ বছর ধরে ৩টি নির্বাচনেই হেরে আসছে ওরা। ছেলেকে প্রধানমন্ত্রী দেখার স্বপ্ন সোনিয়াজির পূরণ হচ্ছে না। (Amit Shah) তাই এই নকল সংসদের আয়োজন।”
১ নভেম্বরের সভা নিয়েও রাহুলকে নিশানা করেন শাহ (Amit Shah)। তিনি বলেন, “১৯৮৪ সালে আজকের দিনে দিল্লিতে হাজার হাজার শিখকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। আজ সেই দিনেই রাহুল রামলীলায় জলসা করছেন। দেশ কখনও ভুলবে না যে শিখ গণহত্যার বার্ষিকীতে আপনারা রাজনৈতিক সমাবেশ করেছেন (Amit Shah)। এটা শিখ শহিদদের ক্ষতে নুনের ছিটে।”
বিরোধীদের আরও আক্রমণ করে শাহ (Amit Shah) বলেন, “মিথ্যা বলা, অরাজকতা ছড়ানো, সংসদ চলতে না দেওয়া আপনাদের অভ্যাস। এই অভ্যাস থাকলে আরও ৫ বছর বিরোধী বেঞ্চেই থাকতে হবে। (Amit Shah) আগামী ৩টে নির্বাচনেও তোমাদের খাতা খুলবে না।”
উল্লেখ্য, ভোটে কারচুপি (Amit Shah), এসআইআর-এর মাধ্যমে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সরব হয়েছে ইন্ডিয়া জোট। অন্যদিকে এর পালটা হিসেবে ‘গণতন্ত্র বাঁচাও ও নৈরাজ্য দূর করো’ কর্মসূচি শুরু করেছে বিজেপি, (Amit Shah) যেখানে বিরোধীদের বিরুদ্ধে দেশে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তোলা হয়েছে।
