আজকের দিনেবাংলার আয়নাবিশ্বভারত

World Record : মাত্র ৬ মাস বয়সেই বিশ্বজয়! ১২টি ফ্ল্যাশ কার্ড চিনে বিশ্বরেকর্ড খানাকুলের একরত্তি ইনায়ার

কিউ ইন্ডিয়া বাংলা, হুগলি :- এখনও ভালোভাবে মুখে বোল ফোটেনি, (World Record) অথচ সেই বয়সেই বিশ্বরেকর্ড! খানাকুলের মুখ উজ্জ্বল করল মাত্র ছয় মাসের কন্যা ইনায়া আফরোজ। হুগলির খানাকুলের পোল-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের (World Record) সাইবোনা উত্তরপাড়ায় এখন খুশির জোয়ার। প্রত্যন্ত ও বন্যাকবলিত এলাকার বাসিন্দা একরত্তি ইনায়ার অসামান্য কৃতিত্বে গোটা এলাকায় (World Record) এখন সাজো সাজো রব।

 

পরিবার সূত্রে জানা গিয়েছে, ইনায়া আফরোজ ‘ইয়াংগেস্ট বেবি আইডেন্টিফাই ১২ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফ্ল্যাশ কার্ড’ (World Record) প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। মাত্র পাঁচ মাস ২১ দিন বয়সে সে এই কঠিন প্রতিযোগিতায় অংশ নেয়। সম্প্রতি পোস্ট অফিসের মাধ্যমে বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এর পক্ষ থেকে তার শংসাপত্র ও মেডেল বাড়িতে এসে (World Record) পৌঁছতেই পরিবারে আকাশ থেকে পড়ার মতো অবস্থা। হতবাক সবাই।

 

কীভাবে এই অসাধ্য সাধন করল ছোট্ট ইনায়া? (World Record) পরিবার জানাচ্ছে, যখন ইনায়ার বয়স মাত্র তিন মাস, তখন থেকেই তার মা সাবনুর সুলতানা তাকে সাদা ও কালো কার্ডের সাহায্যে বিভিন্ন ছবি যেমন পশুপাখি, ছাতা, ঘোড়া, (World Record) আসবাব ইত্যাদি চেনানোর অনুশীলন করাতেন। আর ছোট্ট ইনায়া অত্যন্ত প্রতিভার পরিচয় দিয়ে ইশারার মাধ্যমেই সেই সমস্ত ছবি একের পর এক সঠিকভাবে চিহ্নিত করত। মা এই পুরো প্রক্রিয়ার ভিডিয়ো করে এই প্রতিযোগিতায় পাঠান। এর ফলস্বরূপ, (World Record) বিশ্বমঞ্চে স্বীকৃতি পেয়ে দেশের ও খানাকুলের নাম উজ্জ্বল করেছে এই ছোট্ট শিশুটি।

 

ইনায়ার বাবা শেখ নাজেস আফরোজ বর্তমানে কর্মসূত্রে কেরলে রয়েছেন (World Record)। দূরে থেকেও মেয়ের এই বিশাল সাফল্যে তিনি ও পরিবারের সবাই অত্যন্ত আনন্দিত। এত কম বয়সে এমন অসাধারণ মেধার পরিচয় দেওয়ায় ইনায়াকে ঘিরে এখন প্রশংসার বন্যা বইছে পুরো সাইবোনা এলাকা জুড়ে। (World Record) ছোট্ট ইনায়ার এই সাফল্যে গোটা এলাকার মানুষজন অত্যন্ত খুশি। এখন তার বাড়িতে লোক সমাগমের শেষ নেই। খবর ছড়াতেই বাড়িতে আত্মীয়, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী সবাই বাড়ি বয়ে দেখতে আসছেন ছোট্ট ইনায়ার পুরস্কারের সম্ভার। সবাই আশীর্বাদ করে যাচ্ছেন (World Record) একরত্তিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *