Swasthya Sathi : হদিশ নেই ৩০ লক্ষ স্বাস্থ্যসাথী উপভোক্তার, ভুয়োদের নামে উধাও ২৫ হাজার কোটি?
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- স্বাস্থ্যসাথী প্রকল্পে ভয়াবহ দুর্নীতির পর্দাফাঁস (Swasthya Sathi)। আয়ুষ্মান ভারতে নাম অন্তর্ভুক্ত করতে গিয়ে সামনে এল বিগত সরকারের আমলের বড়সড় গরমিল। বাড়ি বাড়ি গিয়ে যাচাই করতে গিয়ে দেখা যাচ্ছে, (Swasthya Sathi) কার্ড আছে কিন্তু মানুষ নেই! প্রায় ৩০ লক্ষেরও বেশি স্বাস্থ্যসাথী উপভোক্তার কোনও অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না। নবান্নের আশঙ্কা, এই ভুয়ো উপভোক্তাদের নামে রাজ্যের কোষাগার থেকে প্রায় ২৫ হাজার কোটি টাকা অপচয় (Swasthya Sathi) হয়েছে।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, নয়া সরকার ক্ষমতায় আসার পর স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) প্রকল্পের উপভোক্তাদের কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত ও রাজ্যের নিজস্ব মুখ্যমন্ত্রী বিমা যোজনার অধীনে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে (Swasthya Sathi)। সেই লক্ষ্যেই রাজ্যজুড়ে শুরু হয়েছে উপভোক্তাদের তথ্য যাচাইয়ের কাজ। সরকারি কর্মীরা যখন বাড়ি বাড়ি গিয়ে নথি মেলাতে শুরু করেন, তখনই সামনে আসে চাঞ্চল্যকর (Swasthya Sathi) তথ্য।
এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, বহু জায়গায় দেখা যাচ্ছে স্বাস্থ্যসাথীর কার্ড (Swasthya Sathi) ইস্যু করা আছে, সরকারি খাতায় নাম রয়েছে, কিন্তু নির্দিষ্ট ঠিকানায় গিয়ে সেই ব্যক্তির কোনও হদিশ মিলছে না। কোথাও ঠিকানা ভুয়ো, (Swasthya Sathi) কোথাও একই ব্যক্তির নামে একাধিক কার্ড, আবার কোথাও মৃত ব্যক্তির নামেও চলছে কার্ড। এইভাবে এখনও পর্যন্ত প্রায় ৩০ লক্ষ ভুয়ো উপভোক্তাকে চিহ্নিত করা হয়েছে। সংখ্যাটা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এই বিপুল সংখ্যক ভুয়ো কার্ডের জেরে সরকারি কোষাগারে বিপুল চাপ পড়েছে। নিয়ম অনুযায়ী, (Swasthya Sathi) প্রতিটি কার্ডের পিছনে বিমা সংস্থাকে প্রিমিয়াম দিতে হয় সরকারকে। উপভোক্তা ভুয়ো হলেও সেই টাকা কেটে নেওয়া হয়েছে। প্রাথমিক হিসেবে, এই ভুয়ো উপভোক্তাদের পিছনে প্রায় ২৫ হাজার কোটি টাকা অপচয় হয়েছে (Swasthya Sathi) বলে অনুমান করছেন অর্থ দপ্তরের কর্তারা।
শুধু স্বাস্থ্যসাথী নয়, নবান্নের একাংশের মতে, (Swasthya Sathi) বিগত সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্যসাথী সহ অন্যান্য জনমুখী প্রকল্পেও একই কায়দায় ভুয়ো উপভোক্তা ঢুকে থাকতে পারে। যার ফলে সরকারি প্রকল্পের আসল সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। ঘটনা প্রকাশ্যে আসতেই কড়া অবস্থান নিয়েছে নবান্ন (Swasthya Sathi)। সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত ভুয়ো উপভোক্তাদের চিহ্নিত করে কার্ড বাতিল এবং এই দুর্নীতির সঙ্গে যুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। কীভাবে এত সংখ্যক ভুয়ো কার্ড তৈরি হল, তার পিছনে কোনও বড় চক্র রয়েছে কিনা, (Swasthya Sathi) তাও খতিয়ে দেখা হচ্ছে।
