পূজা দর্পনআজকের দিনেবাংলার আয়না

Chandannagar : আলোর শহরে পর্যটনে জোয়ার! জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরে বড় চমক দিচ্ছে প্রশাসন

কিউ ইন্ডিয়া বাংলা, চন্দননগর:- জগদ্ধাত্রী পুজো মানেই আলোর শহর চন্দননগর (Chandannagar)। বিশালাকার প্রতিমা আর বিশ্বজোড়া খ্যাতিসম্পন্ন আলোর সাজে অন্য মাত্রা পায় হুগলির এই শহর। এবার সেই পুজোকে কেন্দ্র করেই পর্যটনে জোয়ার আনতে বড় পরিকল্পনা নিচ্ছে রাজ্য সরকার। চোরবাগানের বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে এবার চন্দননগরে (Chandannagar) বাড়তি সতর্ক প্রশাসন। রিভার ক্রুজ থেকে বিশেষ অ্যাপ, সব মিলিয়ে এলাহি আয়োজন।

 

প্রসঙ্গত প্রতি বছর জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরের (Chandannagar) সাবেকি প্রতিমা ও আলোকসজ্জা দেখতে ভিড় জমান দূর-দূরান্তের দর্শনার্থীরা। এবার সেই আড়ম্বর পর্যটকদের কাছে বিশেষভাবে তুলে ধরার জন্য মাস্টারপ্ল্যান নেওয়া হয়েছে। সূত্রের খবর, বাইরে থেকে আসা পর্যটকদের জন্য থাকবে রিভার ক্রুজে প্রতিমা দর্শনের ব্যবস্থা (Chandannagar)। প্যাকেজের মাধ্যমে পর্যটকরা গঙ্গাবক্ষে ক্রুজে চেপেই বাবুঘাট থেকে চন্দননগর পর্যন্ত প্রতিমা দর্শন করতে পারবেন। ফেরি সার্ভিসেও থাকবে বিশেষ ব্যবস্থা।

 

নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি দর্শনার্থীদের চিকিৎসা পরিষেবাতেও বিশেষ নজর দেওয়া হবে বলে জানান চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ (Chandannagar)। প্রবীণ নাগরিকদের জন্য নির্দিষ্ট কেন্দ্র থেকে মণ্ডপে প্রতিমা দর্শন করিয়ে আবার ফিরিয়ে আনার ব্যবস্থা করবে প্রশাসনই। জরুরি প্রয়োজনে চন্দননগরের অলিগলিতে ঘুরবে বাইক অ্যাম্বুল্যান্স (Chandannagar)।

 

এছাড়া দর্শনার্থীদের সুবিধার জন্য মণ্ডপের রুট ম্যাপ, ট্রাফিক আপডেট, হেল্পলাইন নম্বর সহ চালু থাকবে বিশেষ অ্যাপ (Chandannagar)। দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীদের জন্য সেবাকেন্দ্র গড়ে তোলা হবে। কড়া নজরদারি থাকবে বিসর্জনের শোভাযাত্রাতেও। পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক চলছে (Chandannagar)। বুধবার জগদ্ধাত্রী পুজো নিয়ে ভিডিও কনফারেন্স করেন মুখ্যমন্ত্রী। চোরবাগানের মতো বিপর্যয় এড়াতে আগে থেকেই সতর্ক প্রশাসন। (Chandannagar) নিরাপত্তা, স্বাস্থ্য ও পর্যটন – তিন দিকেই জোর দিয়ে এবারের চন্দননগরের জগদ্ধাত্রী পুজোকে অন্য মাত্রায় নিয়ে যেতে চাইছে রাজ্য সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *