Agnimitra Paul : কলকাতায় পার্কিং সমস্যা মেটাতে মাল্টি লেভেল পার্কিং, সৌন্দর্যায়নে বড় ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রা পালের
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- কলকাতার সৌন্দর্যায়ন ও উন্নয়নে বড় উদ্যোগ নিল পুর ও নগরোন্নয়ন দপ্তর (Agnimitra Paul)। মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানালেন, শহরকে নতুন রূপে সাজাতে নিটকন এবং ক্লাইম্যাক্স কোম্পানির সঙ্গে MoU স্বাক্ষর করা হয়েছে। (Agnimitra Paul) পার্কিং সমস্যা মেটানো থেকে শুরু করে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট – একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে। সাংবাদিক বৈঠকে মন্ত্রী জানান, নিটকনের ম্যানেজিং ডিরেক্টর সতবিন্দর সিংয়ের সঙ্গে দুটি MoU স্বাক্ষর হয়েছে। কলকাতার হেরিটেজ চত্বর, পার্ক, (Agnimitra Paul) নদীর তীরবর্তী এলাকা এবং বাজার এলাকাকে নতুন রূপে সাজানো হবে। KMC থেকেই এই সৌন্দর্যায়নের কাজ শুরু হবে (Agnimitra Paul)।
দ্বিতীয়ত, শহরের বড় সমস্যা পার্কিং (Agnimitra Paul)। যানজট মুক্ত করতে বড়বাজার সহ বাণিজ্যিক এলাকায় আধুনিক মাল্টি লেভেল কার পার্কিং গড়ে তোলা হবে। এতে যান চলাচল মসৃণ হবে। তৃতীয় MoU হয়েছে Sky Max-এর চেয়ারম্যান অর্জুন রাওয়াতের কোম্পানির সঙ্গে (Agnimitra Paul)। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে প্ল্যান্ট তৈরি করা হবে। প্রথম ধাপে ৩ হাজার কোটি টাকা এবং পরে ৫ থেকে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে। (Agnimitra Paul) এর ফলে ১ থেকে ২ হাজার মানুষের কর্মসংস্থান হবে।
এছাড়া সৌন্দর্যায়নের অংশ হিসেবে ঝুলন্ত ইলেকট্রিক তার আন্ডারগ্রাউন্ড করার ব্যবস্থা করা হবে (Agnimitra Paul)। নিটকনের MD সতবিন্দর সিং জানান, তারা ১৫টি রাজ্যে কাজ করছে। শিলিগুড়িতে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রোজেক্ট করছে (Agnimitra Paul)। প্রাথমিকভাবে দুটি প্রোজেক্ট দিয়ে কলকাতার কাজ শুরু হবে এবং আগামী মাস থেকেই সার্ভের কাজ শুরু হবে। আগের সরকার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে ভাবেনি বলে কটাক্ষ করে মন্ত্রী (Agnimitra Paul) বলেন, এবার পরিকল্পিতভাবে কলকাতাকে সুন্দর ও আধুনিক করে গড়ে তোলা হবে।
