আজকের দিনেবাংলার আয়না

Shantinaga : শান্তিনগরে স্বর্ণ ব্যবসায়ীকে গু*লি করে ২০০ গ্রাম সোনা লুট, আতঙ্কে এলাকা

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- শিলিগুড়ির শান্তিনগর এলাকায় ভয়াবহ ছিনতাইয়ের ঘটনা (Shantinaga)। পঞ্চানন রোডে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় স্বর্ণ ব্যবসায়ী উত্তম সরকারকে ঘিরে ধরে ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ উঠল চার দুষ্কৃতীর বিরুদ্ধে (Shantinaga)। বাধা দিতে গেলে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গেছে, (Shantinaga) প্রতিদিনের মতোই গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন পঞ্চানন রোডের বাসিন্দা তথা স্বর্ণ ব্যবসায়ী উত্তম সরকার। রাতের অন্ধকারে নির্জন রাস্তায় আচমকাই তাঁর পথ আটকায় চারজন দুষ্কৃতী (Shantinaga)। কিছু বুঝে ওঠার আগেই তাঁকে সজোরে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেওয়া হয়।

 

অভিযোগ, এরপর তাঁর হাতে থাকা ব্যাগটি কেড়ে নেয় দুষ্কৃতীরা (Shantinaga)। ওই ব্যাগে দোকানের সারাদিনের বিক্রির হিসেব এবং সোনার গয়না ছিল বলে জানিয়েছেন ব্যবসায়ী। ব্যাগ ছিনিয়ে নেওয়ার প্রতিবাদ করলে তাঁকে টেনে হিঁচড়ে পাশের ড্রেনে ফেলে দেয় তারা। তিনি চিৎকার শুরু করলে স্থানীয় (Shantinaga) কিছু দোকানদার ও বাসিন্দারা ছুটে আসেন। স্থানীয়দের সাহায্যে দুষ্কৃতীদের পিছু ধাওয়া করার চেষ্টা করেন উত্তমবাবু। অভিযোগ, সেই সময় দুটি বাইকে চেপে পালানোর মুহূর্তে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় হামলাকারীরা (Shantinaga)। বিকট আওয়াজে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পান ওই ব্যবসায়ী। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়।

 

ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি, (Shantinaga) ছিনতাই হওয়া ব্যাগে প্রায় ২০০ গ্রাম সোনা এবং নগদ দেড় থেকে দুই লক্ষ টাকা ছিল। ঘটনার পর থেকেই গোটা শান্তিনগর ও পঞ্চানন রোড এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে (Shantinaga) পৌঁছয় আশিঘর ফাঁড়ির পুলিশ। কীভাবে পরিকল্পিতভাবে এই ছিনতাইয়ের ঘটনা ঘটল এবং এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। দুষ্কৃতীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য এলাকার বিভিন্ন দোকান ও বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা খতিয়ে দেখা হচ্ছে (Shantinaga)। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করাই এখন প্রধান লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *