আজকের দিনেবাংলার আয়না

Pandaveswar : খনির গভীরে আটকে ১২ শ্রমিক! রাতভর লড়াইয়ের পর ভোরে সফল উদ্ধার পাণ্ডবেশ্বরে

কিউ ইন্ডিয়া বাংলা, পশ্চিম বর্ধমান :- মরণ-বাঁচন লড়াই শেষে স্বস্তি পশ্চিম বর্ধমানে (Pandaveswar)। সোমবার বিকেলে কাজ করতে নেমে খনির ২০০ ফুট গভীরে ডুলিতে আটকে পড়েছিলেন ১২ জন শ্রমিক। রাতভর রুদ্ধশ্বাস অভিযানের পর মঙ্গলবার ভোরে তাঁদের সকলকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হল (Pandaveswar)। ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বরের কুমারডিহি এ কোলিয়ারিতে। খনি সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে কাজ চলাকালীন আচমকাই ডুলিতে আটকে পড়েন ১২ জন শ্রমিক। প্রথমে খনি কর্তৃপক্ষ নিজেদের মতো করে উদ্ধারের চেষ্টা চালালেও তা ব্যর্থ হয়। (Pandaveswar) এরপরই এলাকায় তীব্র চাঞ্চল্য ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

 

পরিস্থিতির গুরুত্ব বুঝে শুরু হয় যৌথ উদ্ধার অভিযান (Pandaveswar)। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট, বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং খনি কর্তৃপক্ষ একযোগে উদ্ধারকাজে নামে। ওয়াকিটকির মাধ্যমে খনির গভীরে আটকে থাকা (Pandaveswar) শ্রমিকদের সঙ্গে লাগাতার যোগাযোগ রাখা হয় এবং তাঁদের কাছে জল ও শুকনো খাবার পৌঁছে দেওয়া হয়, যাতে দীর্ঘক্ষণ আটকে থাকলেও তাঁরা সুস্থ থাকেন।

 

এই উদ্ধারকাজের উপর নজরদারির (Pandaveswar) নির্দেশ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জেলা প্রশাসনের আধিকারিকদেরও গোটা পরিস্থিতির উপর নজর রাখতে বলা হয়। ঘটনাস্থলে পৌঁছন দুর্গাপুরের মহকুমাশাসক অঙ্কিতা আগরওয়াল, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার ডা. প্রণব কুমার এবং পাণ্ডবেশ্বরের (Pandaveswar) বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। দীর্ঘ অপেক্ষা ও টানা চেষ্টার পর অবশেষে মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিটে আসে সাফল্য। ১২ জন শ্রমিককেই (Pandaveswar) সুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।

 

এই ঘটনা প্রসঙ্গে বিধায়ক (Pandaveswar) জিতেন্দ্র তিওয়ারি বলেন, ‘‘শুধু খনি কর্তৃপক্ষের প্রচেষ্টা নয়, জেলা প্রশাসন, পুলিশ ও এলাকাবাসী সঙ্গে খনি শ্রমিকদের প্রচেষ্টায় উদ্ধার হয় আটকে থাকা শ্রমিকরা। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা (Pandaveswar) না ঘটে সেদিকে বাড়তি নজরদারি বাড়ানোর দাবি জানানো হয়েছে।” আপাতত বড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গেলেও, খনির গভীরে শ্রমিকদের (Pandaveswar) নিরাপত্তা ব্যবস্থা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধারের পরিকাঠামো নিয়ে ফের প্রশ্ন উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *