খেলাআজকের দিনেবিশ্বভারত

Cricket : ওয়ানডে সিরিজ হারের পর কিছুটা চাপে ভারত, আজ শুরু টি টোয়েন্টি সিরিজ …

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ওয়াশিংটন সুন্দর, তিলক বর্মার মতো নিয়মিত দুই সদস্যকে ছাড়া খেলতে হবে সূর্যকুমার যাদবদের। এক দিনের সিরিজ়ে হেরে চাপ বেড়েছে হেড কোচ গৌতম গম্ভীর এর ওপর । নিউ জ়িল্যান্ডের কাছে এক দিনের সিরিজ়ে হারের পর টি-টোয়েন্টি সিরিজ়ের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে ভারতীয় দলের কাছে। তার উপর  স্যান্টনারদের বিরুদ্ধে   একাদশও ঠিক করে নিতে হবে এই সিরিজে ।ভারতীয় দলের হয়ে ওপেন করতে দেখা যাবে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। উইকেটরক্ষকের দায়িত্বও সামলাবেন সঞ্জু । ওপেনিং জুটি বদলানোর পক্ষপাতী নয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তিলক বর্মার বদলে তিন নম্বরে খেলবেন ঈশান কিশান যা অধিনায়ক সূর্যকুমার যাদব আগেই জানিয়েছিলেন। সুন্দরের বদলে দলে ঢুকবেন অক্ষর প্যাটেল । অক্ষর ভারতীয় টি টোয়েন্টি দলের সহ অধিনায়কও বটে ।চার নম্বরে ব্যাট করতে নামবেন অধিনায়ক সূর্য নিজে। গত এক বছর ধরে তার ব্যাটে রান না থাকলেও তিনি নিজের ফর্ম নিয়ে একদম চিন্তিত নন ।পাঁচ নম্বরে ব্যাট করতে নামবেন হার্দিক পান্ডিয়া। অভিজ্ঞ অলরাউন্ডার ভারতের টি-টোয়েন্টি দলের  জন্য খুবই গুরুত্বপূর্ণ। হার্দিকের খেলা নিয়ে কোনও প্রশ্নচিহ্ন নেই।  ছয় নম্বরে থাকবেন অলরাউন্ডার শিবম দুবে। যিনি ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ে দলকে সহায়তা করবেন । সাত নম্বরে খেলানো হতে পারে রিঙ্কু সিংকে। কোচ গৌতম গম্ভীর এর প্রিয় ছাত্র রিংকু । বিশ্বকাপের আগে তাঁকে ফিনিশার হিসাবে তাকে পরখ করে দেখে নিতে পারে ভারতীয় দল ।  আট নম্বরে ব্যাট করবেন সহ-অধিনায়ক অক্ষর ।নয় থেকে এগারো নং পজিশন স্পেশালিস্ট বোলারদের জন্য । এই তিন জায়গায় খেলবেন অর্শদীপ সিং , বরুণ চক্রবর্তী ও জসপ্রিত বুমরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *