Pankaj Tripathi : টলিউডে আসছেন পঙ্কজ ত্রিপাঠী? কলকাতার দুর্গাপুজো নিয়ে আবেগে ভাসলেন বাংলার জামাই
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- তিন-চার বছর পর ফের কলকাতায় পুজো কাটালেন (Pankaj Tripathi) পঙ্কজ ত্রিপাঠী। ভবানীপুরে শ্বশুরবাড়িতে থেকে মাস্ক পরে পাড়ার মণ্ডপে ঘুরলেন ‘কালীন ভাইয়া’, আর কলকাতাকে বললেন ‘দ্বিতীয় বাড়ি’।পঙ্কজ ত্রিপাঠীর (Pankaj Tripathi) কলকাতা কানেকশন নতুন নয়। স্ত্রী মৃদুলা কলকাতার মেয়ে, সেই সূত্রেই তিলোত্তমার সঙ্গে তাঁর আত্মিক টান। এবার নবরাত্রির চারদিন স্ত্রী ও পরিবারের (Pankaj Tripathi) সঙ্গে ভবানীপুরেই কাটালেন অভিনেতা।
অভিনেতার কথায়, “আমার মনে (Pankaj Tripathi) কলকাতার জন্য সবসময়েই বিশেষ জায়গা ছিল। এই শহরের সঙ্গে আমার সম্পর্কের সূত্রপাত মৃদুলা ও তাঁর পরিবারের মাধ্যমে। তবে সময়ের সঙ্গে সঙ্গে কলকাতা আমার কাছে শুধু ‘শ্বশুরবাড়ির শহর’ নয়, (Pankaj Tripathi) বরং তার থেকেও অনেক বেশি কিছু। মানুষ আমাকে ভালোবেসে ‘কলকাতার জামাই’ বলে ডাকে।”
তিনি আরও বলেন, “কলকাতার মধ্যে এক অদ্ভুত ম্যাজিক আছে, বিশেষ করে দুর্গাপুজোর সময়টায়। এখানকার (Pankaj Tripathi) ভক্তি, প্রাণশক্তি, সুন্দর সব প্যান্ডেল ঐতিহ্য এবং মা দুর্গাকে ঘিরে মানুষের একত্রিত হওয়ার ধরন— সবটাই অসাধারণ।” সৃজিত, অনিরুদ্ধ, কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সুসম্পর্ক থাকলেও এখনও বাংলা ছবিতে অভিনয় (Pankaj Tripathi) করেননি তিনি। অ্যালেন পার্কের পুজোয় তিনি জানান, “আমার সহকর্মীদের অনেকেই বাংলায় কাজ করছেন, আমি আগে বাংলা বলাটা ভালো করে রপ্ত করে নিই, তারপর নিশ্চয়ই বাংলা (Pankaj Tripathi) ছবিতে অভিনয় করব।”
