আজকের দিনেভারতরাজনীতি

Shashi Tharoor : ‘আমি ট্রাভেল এজেন্ট নই’, রাহুলের ভিয়েতনাম সফর নিয়ে প্রশ্ন এড়ালেন শশী থরুর

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- দিল্লিতে SIR ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে (Shashi Tharoor) বিরোধীদের বিক্ষোভ চলাকালীন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ভিয়েতনাম সফর নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। এই নিয়ে প্রশ্ন করা হলে তা এড়িয়ে গেলেন কংগ্রেস সাংসদ শশী থরুর। বললেন, “আমি ট্রাভেল এজেন্ট নই, (Shashi Tharoor) আমাকে এই প্রশ্ন করে লাভ নেই।”

 

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, (Shashi Tharoor) চার দিনের ব্যক্তিগত সফরে ভিয়েতনামে গিয়েছেন রাহুল। কংগ্রেসের তরফে সফরের উদ্দেশ্য নিয়ে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। এই সুযোগে বিজেপি আক্রমণ শানিয়েছে। বিজেপি মুখপাত্র প্রদীপ ভান্ডারী (Shashi Tharoor) প্রশ্ন তুলেছেন, রাহুল ছুটি কাটাচ্ছেন কিনা। সম্বিত পাত্র অভিযোগ করেছেন, রাহুল বিদেশে গিয়ে জর্জ সোরোসের সঙ্গে (Shashi Tharoor) ভারতের সরকার বদলের পরামর্শ নিচ্ছেন, যদিও এর কোনও প্রমাণ দেননি।

 

বুধবার তিরুঅনন্তপুরমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে থরুর (Shashi Tharoor) বলেন, “আমি নিজেও কেন দিল্লি ছেড়ে এখানে এসেছি? প্রত্যেকেরই কিছু দায়িত্ব থাকে। তাই এই বিষয়ে আমি কোনও মন্তব্য করতে (Shashi Tharoor) পারব না।” অর্থাৎ অন্য নেতার ব্যক্তিগত সফর নিয়ে তিনি মুখ খুলতে নারাজ।

 

পালটা কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত বলেন, (Shashi Tharoor) বিরোধী দলনেতা হলেও রাহুলের ব্যক্তিগত দায়িত্ব আছে। বিদেশে পড়ুয়া ও বুদ্ধিজীবীদের সঙ্গে আলোচনাও রাজনৈতিক কাজের অংশ, আগেও রাহুল ইয়েল, লন্ডনে এমন কর্মসূচি করেছেন। রাহুলের অনুপস্থিতিতে SIR আন্দোলনে বিরোধী ঐক্যে প্রভাব পড়বে (Shashi Tharoor) কিনা তা নিয়ে জল্পনা চললেও, থরুরের মন্তব্যে স্পষ্ট কংগ্রেস এই সফরকে ব্যক্তিগত বলেই দেখাতে চাইছে, যদিও বিজেপি একে রাজনৈতিক ইস্যু হিসাবে ব্যবহার করতে মরিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *