আজকের দিনেভারত

Delhi Crime Branch : মুক্তির কয়েক ঘণ্টা পরেই ফের বিপাকে আশুতোষ-সৌরভ, সমন পাঠাল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ

কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- জেল থেকে মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই ফের আইনি জটে (Delhi Crime Branch) ককরোচ জনতা পার্টির (CJP) দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। যন্তর মন্তরে অনুপ্রবেশের মামলায় তাঁদের তলব করল দিল্লি পুলিশের অপরাধদমন শাখা। বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজৌরি গার্ডেনের দফতরে (Delhi Crime Branch) হাজিরা দিতে বলা হয়েছে।

 

পুলিশ সূত্রে খবর, কনট প্লেস ও পার্লামেন্ট (Delhi Crime Branch) স্ট্রিট থানায় দায়ের হওয়া দুটি মামলাই ইতিমধ্যে ক্রাইম ব্রাঞ্চে হস্তান্তর করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ১৮৮ ধারা-সহ সরকারি নির্দেশ অমান্য, অনুপ্রবেশ, অপরাধমূলক ষড়যন্ত্র, সরকারি কর্মীদের (Delhi Crime Branch) কাজে বাধা ও আঘাত করার অভিযোগ আনা হয়েছে। একই মামলায় সমন পাঠানো হয়েছে দলের আরেক নেতা অজিঙ্কা শিণ্ডেকেও।

 

গত ১৩ অক্টোবর ব্যারিকেড টপকে (Delhi Crime Branch) যন্তর মন্তরে ঢুকে তেরঙ্গা ওড়ানোর অভিযোগে ৭ দিন জেলে ছিলেন সৌরভ-আশুতোষ। বুধবার বিকেলে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের এজলাসে তাঁদের জামিন মঞ্জুর হয়। শর্ত হিসাবে তাঁরা জানান, (Delhi Crime Branch) শান্তি বজায় রাখতে বদ্ধপরিকর এবং বিনা অনুমতিতে যন্তর মন্তরে আর কোনও প্রতিবাদ কর্মসূচি করবেন না, সংবিধান মেনেই প্রতিবাদ হবে। জামিনের পর ক্রাইম ব্রাঞ্চের এই তলবে ফের গ্রেপ্তারির আশঙ্কা তৈরি হয়েছে। বৃহস্পতিবারের (Delhi Crime Branch) হাজিরার পর দুই নেতার বিরুদ্ধে পুলিশ কী পদক্ষেপ করে, সেদিকেই এখন নজর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *