আজকের দিনেখেলাভারত

Sourav-Yuvraj : ‘তুমি কি আমার সহকারী হবে?’ সৌরভের প্রশ্নে যুবরাজের জবাব – ‘২৫ বছর ধরেই তো আছি’

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- আইপিএলের আগামী মরশুমে ফের একসঙ্গে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায় ও যুবরাজ সিংকে (Sourav-Yuvraj)। এবার ক্রিকেটার হিসেবে নয়, কোচের ভূমিকায়। দিল্লি ক্যাপিটালসের হেডকোচ হয়েছেন সৌরভ, আর তাঁর সহকারী তথা ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন যুবরাজ (Sourav-Yuvraj)। নতুন দায়িত্ব নেওয়ার আগে দুজনের মধ্যে কী কথা হয়েছিল, সেই গল্পই ফাঁস করলেন যুবরাজ।

 

২০০০ সালে সৌরভের অধিনায়কত্বেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল যুবরাজের। কেরিয়ার জুড়ে বহুবার সৌরভের (Sourav-Yuvraj) অবদানের কথা স্বীকার করেছেন তিনি।দিল্লি ক্যাপিটালসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে যুবরাজ জানান, কোচিংয়ে যোগ দেওয়ার আগে সৌরভ তাঁকে সরাসরি প্রশ্ন করেছিলেন, “তুমি কি আমার সহকারী হিসাবে কাজ করবে?” জবাবে যুবরাজ বলেন, “গত ২৫ বছর ধরেই তো আমি তোমার সহকারী (Sourav-Yuvraj)। এবারও সেই একই কাজ করব।”

 

নতুন দায়িত্ব নিয়ে উচ্ছ্বসিত যুবরাজ (Sourav-Yuvraj)। তিনি বলেন, গত তিন-চার বছর ধরে তিনি নিজেকে এই দায়িত্বের জন্য প্রস্তুত করেছেন। শুভমান গিল, অভিষেক শর্মার মতো ক্রিকেটারদের ব্যক্তিগতভাবে তৈরি করেছেন। তবে প্রথমবার একটি গোটা আইপিএল দলের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছেন। ক্রিকেটার হিসেবে সৌরভের কাছ থেকে পাওয়া শিক্ষাই এবার দিল্লির সাজঘরে ছড়িয়ে দিতে চান যুবরাজ। তাঁর কথায়, (Sourav-Yuvraj) দাদার থেকে শিখেছেন কীভাবে সাজঘরের পরিবেশ হালকা ও প্রাণবন্ত রাখতে হয় এবং নিজেদের উপর বিশ্বাস রাখতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *