আজকের দিনেতিলোত্তমারাজনীতি

Abhishek Banerjee : ফের হাই কোর্টে ধাক্কা অভিষেকের, ‘অবকাশকালীন বেঞ্চ ডাম্পিং গ্রাউন্ড নয়’ বলে ভর্ৎসনা বিচারপতির

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- কলকাতা হাই কোর্টে ফের ধাক্কা খেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তদন্তের তথ্য সংবাদমাধ্যমে ফাঁস রোখার মামলায় দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিল আদালত। একইসঙ্গে কড়া ভাষায় ভর্ৎসনা করলেন বিচারপতি (Abhishek Banerjee)। জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে চলা তদন্ত সংক্রান্ত নানা তথ্য প্রায় প্রতিদিনই সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে বলে অভিযোগ। এই তথ্য ফাঁস বন্ধ করতে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেন তিনি (Abhishek Banerjee)। তথ্য যাতে আর প্রকাশ না হয়, তার জন্য নিষেধাজ্ঞার আর্জিও জানান। বর্তমানে মামলাটি ডিসেম্বর মাসে শুনানির জন্য তালিকাভুক্ত রয়েছে।

 

কিন্তু ততদিন অপেক্ষা করতে চাননি অভিষেক (Abhishek Banerjee)। বৃহস্পতিবার তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্য আদালতে দ্রুত শুনানির আবেদন করেন। তিনি আদালতকে জানান, প্রতিদিন তদন্তের গোপন তথ্য মিডিয়ায় চলে আসছে, ফলে তাঁর মক্কেলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং তদন্ত প্রভাবিত হচ্ছে। (Abhishek Banerjee) তাই ডিসেম্বরের আগেই শুনানি করা হোক। যদি নিয়মিত বেঞ্চে সম্ভব না হয়, তাহলে অন্তত অবকাশকালীন বেঞ্চে মামলাটি পাঠানো হোক।

 

তবে অভিষেকের আইনজীবীর এই যুক্তিতে একেবারেই সন্তুষ্ট হননি বিচারপতি সৌগত ভট্টাচার্য। তিনি সাফ জানিয়ে দেন, এই মুহূর্তে জরুরি ভিত্তিতে শুনানি করা সম্ভব নয় (Abhishek Banerjee)। অবকাশকালীন বেঞ্চে পাঠানোর আর্জি খারিজ করে বিচারপতি বলেন, “অবকাশকালীন বেঞ্চ কোনও ডাম্পিং গ্রাউন্ড নয়। চাইলেই সব মামলা এই বেঞ্চে পাঠিয়ে দেওয়া যায় না। শুধুমাত্র অত্যন্ত জরুরি এবং (Abhishek Banerjee) নির্দিষ্ট ধরনের মামলাই এই বেঞ্চে শোনা হয়।” আদালতের এই পর্যবেক্ষণের পরই স্পষ্ট হয়ে যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মামলার শুনানির জন্য ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতেই হবে (Abhishek Banerjee)। এর ফলে আইনি লড়াইয়ে ফের একবার পিছিয়ে পড়লেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *