ভারতআজকের দিনেবিশ্ব

Bangladesh : ভারত-বিরোধিতা ভুলে ভরসা ভারতেই! বাংলাদেশে গড়গড়িয়ে ছুটবে ‘মেড ইন ইন্ডিয়া’ ট্রেন

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- দেশজুড়ে ভারত-বিরোধিতার হাওয়া বইলেও, (Bangladesh) বিপদে সহায় সেই ভারতই। বাংলাদেশের মাটিতে এবার ছুটবে ভারতের তৈরি অত্যাধুনিক ট্রেন। ২০০টি এলএইচবি কোচ সরবরাহের চুক্তি অনুযায়ী প্রাথমিকভাবে ১৮টি কোচ পাঠাল ভারতীয় সংস্থা রাইটস। বাংলাদেশ (Bangladesh) রেলের সঙ্গে ভারতের রাইটসের একটি চুক্তি হয়েছিল যাত্রীবাহী কোচ নির্মাণ ও সরবরাহের জন্য। সেই চুক্তি অনুযায়ী মোট ২০০টি কোচ পাঠানোর কথা। তারই প্রথম ধাপে ১২ অক্টোবর পাঞ্জাবের একটি কারখানা থেকে তৈরি ১৮টি কোচ পাঠানো হয়েছে। ধাপে ধাপে বাকি কোচগুলিও (Bangladesh) পাঠানো হবে।

 

জানা গিয়েছে, এই ১৮টি কোচের মধ্যে ১১টি সাধারণ এলএইচবি কোচ, তিনটি শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার কার, দুটি শীতাতপ নিয়ন্ত্রিত স্লিপার কোচ এবং দুটি (Bangladesh) শীতাতপ নিয়ন্ত্রিত পাওয়ার কার রয়েছে।যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে কোচগুলিতে রাখা হয়েছে একাধিক আধুনিক ব্যবস্থা। (Bangladesh) হেলানো আসন, পা রাখার ব্যবস্থা, সিসিটিভি নজরদারি, জরুরি পরিস্থিতিতে চালক বা কর্মীদের সঙ্গে যোগাযোগের জন্য বিশেষ অ্যালার্ট সিস্টেম থাকছে। পাওয়ার কারগুলিতে গার্ডের জন্য পৃথক কক্ষ এবং মালপত্র রাখার আলাদা জায়গা (Bangladesh) রাখা হয়েছে।

 

বিশেষ নজর দেওয়া হয়েছে দুটি বিষয়ে। শিশুর যত্নের জন্য পৃথক কক্ষ এবং প্রার্থনা করার জন্য একটি বিশেষ কক্ষের ব্যবস্থা থাকছে কোচগুলিতে। এছাড়াও কোচের কাঠামোতেও আনা হয়েছে বড় পরিবর্তন। ইদ বা বিশেষ উৎসবের সময় বাংলাদেশে (Bangladesh) ট্রেনের ছাদে চড়ে যাত্রীদের যাতায়াত করতে দেখা যায়। সেই বিষয়টি মাথায় রেখে কোচগুলির ছাদ আরও মজবুত করে তৈরি করা হয়েছে, যাতে অতিরিক্ত চাপ সামলাতে পারে।

 

উল্লেখ্য, বাংলাদেশ রেল মন্ত্রকের তথ্য অনুযায়ী, (Bangladesh) শেখ হাসিনার আমলে ভারত ও বাংলাদেশের মধ্যে এই চুক্তি হয়। ২০১৫-১৬ অর্থবর্ষেও বাংলাদেশ রেলওয়েকে ১২০টি এলএইচবি ব্রডগেজ কোচ সরবরাহ করেছিল ভারত। এরপর ২০২৪ সালে ফের কোচ কিনতে আবেদন জানায় বাংলাদেশ রেলওয়ে। সেই চুক্তি (Bangladesh) অনুযায়ী সাত ধরনের কোচ তৈরি করে সরবরাহ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *