আজকের দিনেতিলোত্তমা

রাতের কলকাতায় শুট আউট, গুলিবিদ্ধ ১৯ বছরের যুবক !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- রাতের কলকাতা শহরে চলল গুলি। গতকাল ২৩ শে ফেব্রুয়ারি সোমবার রাতে বেনিয়াপুকুর থানার তিলজলা এলাকায় গুলিবিদ্ধ হন এক যুবক। বাড়ি থেকে জনবহুল এলাকায় ডেকে নিয়ে এসে গুলি চালানো হয় অভিযোগ। যুবককে সামনে থেকে গুলি চালিয়ে ক্ষতবিক্ষত করে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। ঘটনার তদন্ত শুরু করেছে বেনিয়াপুকুর থানার পুলিশ ।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, গুলিবিদ্ধ যুবকের নাম মহম্মদ নিয়াজ । গতকাল ২৩ শে ফেব্রুয়ারি সোমবার সন্ধেয় একটি দোকানের সামনে মহম্মদ নিয়াজ ও মহম্মদ সলমনের মধ্যে তুমুল বচসা হয়। অভিযোগ, সেই সময় নিয়াজকে হুমকি দেয় সলমন। উপস্থিত জনতা ও পরিবারের সদস্যদের মধ্যস্থতায় তখনকার মতো ঝামেলা মিটে যায়। এরপর রাত ১ টা নাগাদ সঙ্গীদের নিয়ে এসে নিয়াজকে বাড়ি বের করে গুলি চালায় মহম্মদ সলমন ও তাঁর সঙ্গীরা। সলমন এলাকার কুখ্যাত দুষ্কৃতী বলে অভিযোগ করছেন এলাকাবাসীরা। এলোপাথাড়ি ৫-৬ রাউন্ড গুলি চালানো হয়। নিয়াজের পায়ে ৩টি গুলি লাগে। স্থানীয়দের জানান, গুলি চালিয়ে স্কুটিতে করে চম্পট দেয় অভিযুক্তরা। আহত যুবক মহম্মদ নিয়াজ বর্তমানে SSKM হাসপাতালে চিকিৎসাধীন।

প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতায় সাম্প্রতিক সময়ে এরকম গুলি চালানোর ঘটনা ঘটেছে একাধিক। চলতি মাসে দক্ষিণ কলকাতার কাঁকুলিয়া রোডে গুলি-বোমা নিয়ে অশান্তি ছড়ানোর ঘটনায় এখনও অধরা মূল অভিযুক্ত সোনা পাপ্পু। তারই মধ্যে বেনিয়াপুকুর থানা এলাকায় এই শুট আউটের ঘটনা ঘটে গেল। স্বাভাবিকভাবেই এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *