আজকের দিনেবিশ্বভারত

Flight ijack : এয়ার ইন্ডিয়ায় হাইজ্যাক অ্যালার্ট! ফ্রাঙ্কফুর্ট-দিল্লি বিমানের জরুরি অবতরণ জয়পুরে

কিউ ইন্ডিয়া বাংলা, জয়পুর :- ফ্লাই দুবাই কাণ্ডের ছায়া এবার এয়ার ইন্ডিয়ায়! (Flight ijack) জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে হাইজ্যাক অ্যালার্ট, ভোররাতে জরুরি অবতরণ জয়পুর বিমানবন্দরে। (Flight ijack) পাইলটের 7500 কোড প্রেস করতেই তোলপাড়, আইসোলেশন বে-তে ঘিরে রাখা হয়েছে বোয়িং 787-9 বিমানটি। জানা যাচ্ছে, মঙ্গলবার রাত 10টা 45 নাগাদ ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লির উদ্দেশ্যে উড়েছিল এয়ার ইন্ডিয়ার (Flight ijack) AI 2030 বিমানটি। বুধবার সকাল 9টা 5 নাগাদ আহমেদাবাদ এয়ার ট্রাফিক কন্ট্রোল বিমান থেকে একটি জরুরি সতর্কবার্তা পায়। (Flight ijack) সঙ্গে সঙ্গেই বিমানটিকে ঘুরিয়ে দেওয়া হয় জয়পুরের দিকে।

 

প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, বিমানটি (Flight ijack) যখন মুম্বই ফ্লাইট ইনফরমেশন রিজিয়নে ছিল, তখনই পাইলট স্কোয়াক কোড 7500 অ্যাক্টিভেট করেন। বিমান পরিভাষায় এই কোডের অর্থ হল বেআইনি হস্তক্ষেপ বা হাইজ্যাক। এই খবর আসতেই জয়পুর (Flight ijack) বিমানবন্দরে জারি হয় হাই অ্যালার্ট। বিমানটি জয়পুরে অবতরণের পরই সেটিকে পরীক্ষার জন্য আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়। (Flight ijack) ঘটনাস্থলে পৌঁছন শীর্ষ পুলিশ কর্তারা, বম্ব স্কোয়াড, দমকল বাহিনী এবং জরুরি পরিষেবা প্রদানকারী দল। মালভিয়ার সহকারী পুলিশ কমিশনার শিব দয়াল জানিয়েছেন, বোমা হামলার হুমকির পর বিমানটির (Flight ijack) জরুরি অবতরণের বিষয়ে পুলিশকে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।

 

যদিও এই ঘটনা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে (Flight ijack)। বিমানে কতজন যাত্রী ছিলেন তা এখনও স্পষ্ট নয়, এয়ার ইন্ডিয়ার তরফেও কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। সূত্রের খবর, ভুলবশত সতর্কতামূলক (Flight ijack) ওই সুইচটি প্রেস করে ফেলেছিলেন পাইলট। তবে সব সম্ভাবনা খতিয়ে দেখছে নিরাপত্তা সংস্থা। ফ্লাই দুবাইয়ের ঘটনার পর ফের (Flight ijack) আন্তর্জাতিক বিমানে হাইজ্যাক অ্যালার্ট ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এটি নিছকই যান্ত্রিক ভুল নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, (Flight ijack) তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *