EAST BENGAL : ডার্বি হারের ৪ দিন পরই এসিএল-এ অগ্নিপরীক্ষা, ঘরের মাঠে আল শোর্তা বধের ছক হাবাসের
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- আইএসএল শিল্ড ফাইনালে ডার্বি (EAST BENGAL) হারের ক্ষত এখনও টাটকা। তার মধ্যেই বড় লড়াইয়ের সামনে ইস্টবেঙ্গল। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর দ্বিতীয় গ্রুপ ম্যাচে ঘরের মাঠে ইরাকের শক্তিশালী আল শোর্তার মুখোমুখি লাল-হলুদ। অজুহাত নয়, তিন পয়েন্টই লক্ষ্য হাবাসের দলের (EAST BENGAL)। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে লড়াইয়ের বার্তা দিলেন কোচ আন্তোনিও লোপেজ় হাবাস এবং ডিফেন্ডার জয় গুপ্তা। মাত্র চার দিন আগে ৮ অক্টোবর ডার্বিতে মোহনবাগানের কাছে হার। প্রস্তুতির সময়ও কম। যদিও হাবাস জানিয়েছিলেন, কলকাতা লিগে জুনিয়রদের খেলিয়ে (EAST BENGAL) সিনিয়রদের নিয়ে তিনি ACL-এর প্রস্তুতি সেরেছেন। তবুও সময় কম পাওয়া নিয়ে কোনও অজুহাত দিতে নারাজ স্প্যানিশ কোচ।
হাবাস বলেন, ‘খুব কম সময় পেয়েছি, তবে কোনও অজুহাত দিতে চাই না। আল শোর্তা এই গ্রুপের অন্যতম সেরা এবং ফেভারিট দল। তবে আমরা কলকাতায় খেলছি, যুবভারতীর পরিবেশ আমাদের জন্য সবচেয়ে বড় সুবিধা। এই (EAST BENGAL) পরিস্থিতিকে কাজে লাগিয়ে আমরা শুরু থেকেই জয়ের জন্য ঝাঁপাব।’ আল শোর্তার সাত বিদেশি নিয়ে প্রশ্ন করা হলে হাবাস বলেন, ‘কাগজে-কলমে ক’জন বিদেশি রয়েছে তা দিয়ে ফুটবল হয় না। লড়াইটা ১১ জনের বিরুদ্ধে ১১ জনের। আমাদের ভারতীয় (EAST BENGAL) ফুটবলাররাও যথেষ্ট দক্ষ।’
অন্যদিকে আত্মবিশ্বাসী জয় গুপ্তা বলেন, ‘ব্রাজ়িল, উরুগুয়ে, (EAST BENGAL) পানামার মতো দলের বিরুদ্ধে জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আমাকে পরিণত করেছে। গত বছর এই দুর্গাপুজোর সময়েই ইস্টবেঙ্গলে সই করেছিলাম এবং এই মাঠেই অভিষেক গোল পেয়েছিলাম। মা দুর্গার আশীর্বাদে ঘরের মাঠে আমরা তিন পয়েন্ট তুলে নেব।’ (EAST BENGAL) সব মিলিয়ে ডার্বি হারের হতাশা ভুলে এশিয়ার মঞ্চে ঘুরে দাঁড়াতে মরিয়া ইস্টবেঙ্গল। ঘরের মাঠ, সমর্থকদের গর্জন আর মা দুর্গার আশীর্বাদকে সঙ্গী (EAST BENGAL) করে ইতিহাস ফেরানোর স্বপ্ন দেখছে লাল-হলুদ ব্রিগেড।
