Gyanesh Kumar : দিল্লির পর এবার কলকাতায় ‘জ্ঞানেশ হটাও’ মিছিল! নেতৃত্বে থাকতে পারেন মমতাই
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- দিল্লির পর এবার কলকাতাতেও ‘জ্ঞানেশ হটাও’ মিছিলের ডাক (Gyanesh Kumar)। আগামিকাল মঙ্গলবার দুপুরে রাজাবাজার থেকে পার্কসার্কাস পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে কালীঘাট তৃণমূল। এই মিছিলে নেতৃত্ব দিতে পারেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, এই মর্মে একটি প্রচারপত্র প্রকাশ করেছে কালীঘাট তৃণমূল। সেখানে কেন্দ্রের বিরুদ্ধে গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগ তোলা হয়েছে (Gyanesh Kumar)। দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক এবং তরুণ প্রজন্মের উপর অত্যাচারের প্রতিবাদে আমজনতাকে এককাট্টা হওয়ার ডাক দেওয়া হয়েছে। জেলায় জেলায় ইতিমধ্যেই কর্মসূচির বার্তা পাঠানো হয়েছে (Gyanesh Kumar) বলে খবর।
প্রসঙ্গত, এসআইআরকে হাতিয়ার করে ভোটে কারচুপির অভিযোগে (Gyanesh Kumar) বিদ্ধ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তাঁর পদত্যাগের দাবিতে সরব বিরোধী শিবির। সোমবার সেই দাবিতেই সুপ্রিম কোর্ট অভিযান করে ‘ইন্ডি’ জোট। রাহুল গান্ধীর নেতৃত্বে সেই অভিযানে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাম নেতারা এবং সমাজবাদী পার্টির কর্মীরা। তারই রেশ এবার কলকাতার রাজপথে। তবে পুজোর মুখে এই মিছিল (Gyanesh Kumar) ঘিরে অনুমতি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ইতিমধ্যেই শহরের একাধিক বড় পুজো মণ্ডপ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। এই অবস্থায় রাজাবাজার থেকে পার্কসার্কাস পর্যন্ত মিছিলের অনুমতি পুলিশ দেয় কিনা সেটাই এখন দেখার (Gyanesh Kumar)। অনুমতি না মিললে কালীঘাট তৃণমূল কোন পথে হাঁটবে, তা এখনও স্পষ্ট নয়।
