ENG VS IND :রোহিতের শতরানেও শেষরক্ষা হল না, লর্ডসে ২৭ রানে হেরে একদিনের সিরিজও খোয়াল ভারত
কিউ ইন্ডিয়া বাংলা, লন্ডন :- ব্যাট হাতেই অবসর জল্পনার জবাব দিলেন রোহিত শর্মা। লর্ডসে দুরন্ত ১৩৮ করে বুঝিয়ে দিলেন তিনি ফুরিয়ে যাননি। কিন্তু শুভমন গিল ও বিরাট কোহলির লড়াই সত্ত্বেও বোলারদের ব্যর্থতায় শেষরক্ষা হল না (ENG VS IND)। ইংল্যান্ডের ৩৮৭/৩ এর জবাবে ভারত থামল ৩৬০/৭ এ। হার ২৭ রানে, সঙ্গে সিরিজও।
রবিবার অবসর জল্পনার মধ্যেই ব্যাট হাতে জবাব দিলেন রোহিত। ২০১৯ বিশ্বকাপের ফর্ম ফিরিয়ে ১০ বলে ১৩৮ রান। ১৭টি চার, ৫টি ছয়। আর্চার, অ্যাটকিনসন, টং, কারেন — কেউই রেহাই পাননি। যতক্ষণ তিনি ছিলেন, জয়ের আশা বেঁচে ছিল। (ENG VS IND)
শুরুটা দারুণ করেছিলেন দুই ওপেনার। রোহিত-শুভমন প্রথম উইকেটে তোলেন ২৪৭ রান। শুভমন ৭৭ রান করে ফেরেন। এরপর রোহিত-কোহলি জুটি যোগ করেন ১৩৩। এই ম্যাচেই দু’জনে একসঙ্গে সব ফরম্যাট মিলিয়ে ৪০০ ম্যাচ খেলার নজির গড়েন। প্রথম ভারতীয় জুটি হিসেবে ভাঙেন সচিন-দ্রাবিড়ের ৩৯১ ম্যাচের রেকর্ড। (ENG VS IND)
কোহলি ৬০ বলে ৭৩ করে আউট হতেই ছন্দপতন। পরের দিকে ঈশান ১৪, শ্রেয়স ০ — কেউই দাঁড়াতে পারেননি। শেষে ৩৬০/৭ এ থেমে যায় ভারত।

বোলারদের ব্যর্থতাই কাল:
প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ৩৮৭/৩ তোলে। বুমরাহ চোটের জন্য নেই। তাঁর অভাব হাড়ে হাড়ে টের পায় ভারত। বেন ডাকেট ১৪১, জেকব বেথেল ৯১ করে ওপেনিংয়েই তোলেন ১৯২। শেষে রুট ৭৪, বাটলার ১৩ বলে ৪১ করে রানের পাহাড় গড়েন। অর্শদীপ, গুরনুররা পাওয়ার প্লে সামলাতেই পারেননি।
রোহিতের শতরান, কোহলি-শুভমনের লড়াই সব বৃথা গেল বোলিং বিপর্যয়ে। বুমরাহহীন ভারতীয় আক্রমণ ইংল্যান্ডের ব্যাটারদের সামনে অসহায়। ফলে সিরিজ হাতছাড়া। তবে রোহিতের এই ইনিংস আপাতত অবসরের সব জল্পনায় জল ঢেলে দিল।
