Shaan-Anwesha : পুজোর আগে সেজে উঠল দিঘা, ১৪ ও ১৫ অক্টোবর আগমনি মঞ্চে শান-অন্বেষা
কিউ ইন্ডিয়া বাংলা, দিঘা:- বাঙালির পুজোর ছুটিতে ভ্রমণের প্রিয় ঠিকানা দিঘায় এবার আগমনির বিশেষ আয়োজন (Shaan-Anwesha)। রাজ্য সরকারের উদ্যোগে ‘মায়ের আগমনে আনন্দ দিঘা জুড়ে’ মন্ত্রে আলোয় সেজে উঠছে সৈকত শহর। আগামী ১৪ ও ১৫ অক্টোবর নিউ দিঘা সমুদ্র সৈকতে হবে মেগা আগমনি অনুষ্ঠান, (Shaan-Anwesha) যেখানে লাইভ পারফর্ম করবেন জনপ্রিয় গায়ক শান ও অন্বেষা দত্তগুপ্ত।
জানা যাচ্ছে, চতুর্থী অর্থাৎ ১৪ অক্টোবর মঞ্চ মাতাবেন শান এবং পঞ্চমী ১৫ অক্টোবর গান গাইবেন অন্বেষা (Shaan-Anwesha)। দু’দিন ধরেই থাকছে একাধিক মনমাতানো অনুষ্ঠান। পুজো শুরুর ঠিক আগে এই অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই দিঘার পথঘাট থেকে জগন্নাথধাম কালচারাল সেন্টার পর্যন্ত সমস্ত দর্শনীয় স্থানকে আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে। সন্ধ্যার দিঘা এখন অন্য রূপে ধরা (Shaan-Anwesha) দিচ্ছে, যা নজর কাড়ছে পর্যটকদের।
পুজোর সময় অনেক বাঙালিই প্যান্ডেল হপিংয়ের পাশাপাশি ছুটি কাটাতে (Shaan-Anwesha) বেরিয়ে পড়েন। তাঁদের কথা মাথায় রেখেই এবারের এই বিশেষ উদ্যোগ। সমুদ্রস্নানের সঙ্গে সঙ্গে উৎসবের আবহেও গা ভাসাতে পারবেন পর্যটকরা। এর আগে ক্রিসমাস ও ইংরেজি নববর্ষেও এভাবে আলোয় সেজে উঠেছিল দিঘা। বদলের বাংলায় বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে আরও আনন্দময় করে তুলতে (Shaan-Anwesha) রাজ্যের নতুন সরকারের এই উদ্যোগে স্বভাবতই উচ্ছ্বসিত দিঘাবাসী। পুজোর আগে সৈকত শহরে এই মেগা সেলিব্রেশন পর্যটকদের সন্ধ্যাও যে দারুণ কাটবে, তা বলাই বাহুল্য।
