Donald Trump : হরমুজের পর এবার মহাসাগরে থাবা! আটলান্টিক-প্রশান্ত মুছে নিজের নাম বসাতে চান ট্রাম্প
কিউ ইন্ডিয়া বাংলা, আমেরিকা :- নিজেকে মহিমান্বিত করতে কোনও খামতি রাখেন না ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। হরমুজ প্রণালীর নাম বদলে নিজের নাম বসানোর পর এবার তাঁর নজর মহাসাগরের দিকে। মজার ছলেই আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের নাম বদলে ‘ট্রাম্প ওশিয়ান’ ও ‘ওশিয়ান অফ দ্য আমেরিকাস’ রাখার প্রস্তাব দিলেন (Donald Trump)মার্কিন প্রেসিডেন্ট।
শনিবার টেনেসির ক্লার্কসভিলে মধ্যবর্তী নির্বাচনের প্রচারে বক্তব্য (Donald Trump)রাখছিলেন ট্রাম্প। আগামী ৩ নভেম্বর আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন। সেখানেই তিনি বলেন, প্রেসিডেন্ট পদ ছাড়ার আগে আমেরিকার নিজস্ব একটি মহাসাগর ও একটি বড় নদী থাকা উচিত। হাডসন নদীর নাম বদলের সম্ভাবনা খারিজ করে দিয়ে তিনি বলেন, “আমাদের একটি নদী দরকার। একটি মহাসাগরও দরকার। দুটি মহাসাগরের যেকোনও একটির নাম বদলে দেওয়া যেতে পারে। আমরা এর নাম দেব (Donald Trump)‘ট্রাম্প মহাসাগর’ বা ‘আমেরিকা মহাসাগর’।” তাঁর এই মন্তব্য শুনে হেসে ওঠেন উপস্থিত জনতা।
এই সভা থেকেই বড় প্রতিশ্রুতিও দেন ট্রাম্প। তিনি বলেন, (Donald Trump)রিপাবলিকান পার্টি যদি কংগ্রেসের উভয় কক্ষে জয়লাভ করে, তবে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকান নাগরিককে ৫,০০০ ডলার করে দেবেন। পাশাপাশি দাবি করেন, আজ আমেরিকা ভেনেজুয়েলা থেকে শত শত কোটি ডলারের তেল পাচ্ছে, যা তাঁর উদ্যোগেই সম্ভব হয়েছে। সভায় ইরান প্রসঙ্গও তোলেন ট্রাম্প। তিনি বলেন, “ইরান (Donald Trump)কিছুটা শান্ত হচ্ছে। নির্বাচনের আগে তারা সম্ভবত আরও কিছু করবে, এটা ভেবে যে এতে আমাদের ক্ষতি হবে। কিন্তু আমরা যে কোনও পরিস্থিতির দ্রুত সমাধান খুঁজে নিতে পারি।” উল্লেখ্য, এর আগে ট্রাম্প বলেছিলেন, ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের ওপর(Donald Trump) হামলা করবে না আমেরিকা।
