বিশ্বআজকের দিনেখেলাভারত

Yashasvi Jaiswal : ব্যাটিংয়ের পর এবার উইকেটের পেছনে, ২৭ বছর আগের দ্রাবিড়-কৌশল যশস্বীর!

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- ব্যাট হাতে কী করতে পারেন, তা সবাই জানে। এবার অন্য ভূমিকায় নজর দিতে চাইছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। রনজি ট্রফির আগে মুম্বইয়ের অনুশীলনে গ্লাভস হাতে দেখা গেল ভারতীয় টেস্ট ওপেনারকে। নিজেই ইনস্টাগ্রামে সেই ভিডিও (Yashasvi Jaiswal) পোস্ট করেছেন। যা দেখে আলোচনা শুরু, রাহুল দ্রাবিড়ের দেখানো পথেই কি হাঁটছেন ২৪ বছরের তারকা? ১১ অক্টোবর, শনিবার ওয়াংখেড়েতে চণ্ডীগড়ের বিরুদ্ধে রনজি ট্রফির প্রথম ম্যাচ (Yashasvi Jaiswal)খেলবে মুম্বই। তার আগেই যশস্বীর উইকেটকিপিং অনুশীলন নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। তিনি কি নিয়মিত (Yashasvi Jaiswal)কিপিং করতে চান, নাকি দক্ষতা বাড়ানোর চেষ্টা?

 

মুম্বই অধিনায়ক সিদ্ধেশ লাড বলেন, “আমার মনে হয় যশস্বী উইকেটকিপিং শুরু করার জন্য জোর দিয়ে (Yashasvi Jaiswal) অনুশীলন করছে। ও নিজেই আমাকে বলেছে, মুম্বই বা ভারতীয় দলের হয়ে উইকেটকিপিং করতে চায়।” বিষয়টা শুধু নেটে নয়, ম্যাচেও করেছেন। মুম্বইয়ের একটি প্রস্তুতি ম্যাচে প্রায় ১০ ওভার (Yashasvi Jaiswal) উইকেটের পিছনে দাঁড়িয়েছিলেন যশস্বী। লাডের কথায়, “নিজের খেলায় আরও কিছু সংযোজন করা দরকার বলে মনে করছেও। এভাবে চালিয়ে (Yashasvi Jaiswal)গেলে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবে।” এর আগে প্রয়োজনে লেগস্পিনও করেছেন তিনি।

 

এই ঘটনায় অনেকেই মিল খুঁজছেন দ্রাবিড়ের সঙ্গে। ১৯৯৯ সালের এপ্রিলে শারজা (Yashasvi Jaiswal)কাপে নয়ন মোঙ্গিয়ার চোটের পর বদলি কিপার হিসেবে শুরু করেছিলেন দ্রাবিড়। সেই বছরই বিশ্বকাপে টনটনে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৬ মে প্রথমবার মূল উইকেটকিপার হিসেবে খেলে ১৪৫ রানের ইনিংস খেলেন (Yashasvi Jaiswal)। ২০০২ থেকে সৌরভের কৌশলে ওয়ানডেতে নিয়মিত কিপিং করেন এবং ২০০৩ বিশ্বকাপেও ভারতের গ্লাভস সামলান। টেস্টে নিয়মিত হলেও (Yashasvi Jaiswal)ওয়ানডে ও টি-টোয়েন্টিতে এখনও প্রথম একাদশে জায়গা পাকা নয় যশস্বীর। তাই ইউটিলিটি ক্রিকেটার হিসেবে গুরুত্ব বাড়াতেই কি এই (Yashasvi Jaiswal)নতুন চাল? মুম্বইয়ের কাছেও যা বড় স্বস্তির। শার্দূল ঠাকুরকে পাওয়া যাচ্ছে না, অজিঙ্ক রাহানে অবসর নিয়েছেন। তরুণ দলে যশস্বীর অভিজ্ঞতা ও নতুন ভূমিকা বাড়তি শক্তি জোগাবে বলেই মনে (Yashasvi Jaiswal)করছে মুম্বই শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *