আজকের দিনেগ্রীন রুমতিলোত্তমাবিশ্বভারত

Arijit Singh : দীর্ঘ জল্পনা কল্পনার পর ফের মঞ্চে দেখা যেতে চলছে মেলোডি কিং অরিজিৎ সিং-কে

কিউ ইন্ডিয়া বাংলা : ফের ভারত ঘুরতে চলেছেন ‘মেলোডি কিং’ (Arijit Singh)। দীর্ঘ প্রায় এক বছর পর এবার স্টেজ পারফরম্যান্স করতে চলছেন অরিজিৎ সিং। চলতি বছরে তিনি ঘোষণা করেছিলেন তিনি আর কোনো প্লেব্যাক গাইবেন না (Arijit Singh)। এছাড়াও এর পাশাপাশি তিনি চলতি বছরে কোনো অনুষ্ঠানও করেননি। কিন্তু এবার তার অবসান ঘটতে চলছে। অনুরাগীদের অপেক্ষার অবসান ঘটছে। (Arijit Singh)এবার তিনি গান গাইতে চলেছেন দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে। পুনরায় তার গানের সুরে ভাসতে চলছে সারা বিশ্ব। ২০২৭ থেকে নতুন করে সঙ্গীত সফর করতে চলছেন অরিজিৎ সিং(Arijit Singh)।

Arijit Singh

জানা যাচ্ছে, গায়কের সঙ্গীত জীবনের পথ চলার ২০ বছরের উদযাপন (Arijit Singh)করতে তার এই ভাবনা। সূত্র মারফত জানা গিয়েছে দেশের প্রায় ৯টি শহরে অনুষ্ঠান করতে চলেছেন। প্রকাশ্যে এনেছেন সেই সূচিও। (Arijit Singh)৯ জানুয়ারি আহমেদাবাদ, ২৩ জানুয়ারি চণ্ডীগড়, ৭ ফেব্রুয়ারি জয়পুর এবং ২০ ফেব্রুয়ারি মুম্বইয়ে অনুষ্ঠান করবেন তিনি। মে মাস পর্যন্ত চলবে তার গানের ভারত ভ্রমণ।  এছাড়াও বেঙ্গালুরুতে ১৩ মার্চ, দিল্লিতে ২৭ মার্চ, পুণেতে ১০ এপ্রিল, ইন্দোরে ১ মে এবং ১৫ মে হায়দরাবাদে রয়েছে অনুষ্ঠান (Arijit Singh)। তবে তালিকা থেকে যা জানা যাচ্ছে বাদ পড়েছে কলকাতা। অর্থাৎ পশ্চিমবঙ্গের কোনো শহরেই দেখা যাচ্ছেনা তাকে। যার ফলে প্রশ্ন তুলেছে পশ্চিমবঙ্গের সমস্ত অনুরাগীরা। কেনো তালিকায় নেই বাংলার কোনো শহরের নাম বিশেষ করে কলকাতার নাম! (Arijit Singh)তবে কিছু অনুরাগীদের দাবি, হয়তো পোড়ে কলকাতার নাম তালিকায় যোগ হতে পারে। অথবা কলকাতা নিয়ে হয়তো রয়েছে বড়ো চমক।

Arijit Singh

সোমবার অরিজিৎ সিংয়ের (Arijit Singh) অফিশিয়াল সমাজমাধমে প্রকাশ পায় তার এই ভারত ভ্রমণের তালিকা। এছাড়াও পোস্টে লেখা থাকে অনুষ্ঠানের টিকিট কিভাবে, কোথায়, কখন কাটবেন এই সমস্ত বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, চলতি ২০২৬ এর শুরুতেই গায়ক বলেছিলেন, “নতুন বছরের শুভেচ্ছা সকলকে। (Arijit Singh) শ্রোতা হিসাবে এত বছর ধরে আমায় এত ভালবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, এ বার থেকে আমি আর প্লেব্যাক গায়ক হিসাবে কোনও কাজ করব না। আমি প্লেব্যাক গাওয়া বন্ধ করলাম।”  তার এই ঘোষণায় স্তম্ভিত (Arijit Singh) হয়েছে পড়েছিল অনুরাগীরা। এর পাশাপাশি তিনি এও জানান, তিনি যে প্রতিশ্রুতি গুলি দিয়েছিলেন সেগুলি তিনি সম্পূর্ণ করবেন। পরে কলকাতায় অনুষ্কাশঙ্করের অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত হয়েছিলেন অরিজিৎ (Arijit Singh)। দু’জনের যুগলবন্দিতে মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা। এই অনুষ্ঠানের পর তিনি একক কোনো অনুষ্ঠান করেননি। কিন্তু একটা কথা প্রকাশ পেয়েছিলো তখন, ২০২৭ সালে ফের মঞ্চে আসবেন তিনি। সেই কথায় এবার সত্যি হতে চলছে। ফের ২৭-এর মঞ্চে দেখা যেতে চলেছে ‘মেলোডি কিং’ অরিজিৎ সিং-কে (Arijit Singh)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *