Suvendu Adhikari : মমতার পা ভাঙেইনি, প্রমাণ আছে আমার কাছে! নন্দীগ্রামে দাঁড়িয়ে চ্যালেঞ্জ শুভেন্দুর
কিউ ইন্ডিয়া বাংলা, নন্দীগ্রাম :- ২০২১-এর ভোটে নন্দীগ্রামের বিরুলিয়ায় পায়ে চোট পেয়ে (Suvendu Adhikari)‘ভাঙা পায়েই খেলা হবে’ স্লোগান তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার পাঁচ বছর পর সেই বিরুলিয়ায় দাঁড়িয়েই বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। তাঁর দাবি, সেদিন মমতার পায়ে কোনও ফ্র্যাকচারই হয়নি, প্রমাণ হিসাবে পিজি হাসপাতালের রিপোর্ট তাঁর কাছে রয়েছে। এদিন নিজের ছেড়ে আসা আসন নন্দীগ্রামে উপনির্বাচনের প্রচারে গিয়েছিলেন শুভেন্দু। বিরুলিয়ার সভা থেকেই তিনি ব্যাখ্যা দেন কেন তিনি ভবানীপুর আসন ছাড়েননি(Suvendu Adhikari)।
শুভেন্দুর দাবি, “নন্দীগ্রামে হেরেই তো ঘরে ঢুকে গিয়েছিল। ভালো পায়ে ব্যান্ডেজ (Suvendu Adhikari)লাগিয়ে ঘুরছিল। মুখ্যমন্ত্রী হওয়ার পর পিজি হাসপাতালে গিয়েছিলাম। আমি ওখানকার সভাপতি। এক্স-রে প্লেট তো ডাক্তারের থাকে না, রোগী পেয়ে যায়। রিপোর্টটা থাকে। আমার কাছে ওই কাগজটা রয়েছে(Suvendu Adhikari)। সেদিন আপনাদের বদনাম করেছিল। লোহার বিমে গাড়ির দরজা লেগেছিল। দরজাটা ফিরে(Suvendu Adhikari) এসে তাঁর পায়ে একটু লেগেছিল। আর পা ভেঙেছে বলে ব্যান্ডেজ লাগিয়ে ঘুরছিল। তখন উনি মুখ্যমন্ত্রী। ওঁর ডাক্তাররাই লিখেছিল নো ফ্র্যাকচার। যেদিন দরকার হবে ওই কাগজটা দেখিয়ে দেব(Suvendu Adhikari)।”
শুভেন্দুর ছেড়ে আসা নন্দীগ্রামে এবার বিজেপি প্রার্থী তাঁরই নিহত আপ্ত সহায়ক(Suvendu Adhikari) চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথ। তাঁর সমর্থনে প্রচারে গিয়ে এই খুনের বদলা ইভিএমে নেওয়ার ডাক দেন শুভেন্দু। ভোটে বড় মার্জিনে জয়ের ডাক দিয়ে নন্দীগ্রামের মানুষের পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী(Suvendu Adhikari)।
