আজকের দিনেখেলাবিশ্বভারত

Cricket Rules : ব্যাটারদের জন্য দুঃসংবাদ, বড় বদল ক্রিকেটে! সময় নষ্ট করলেই পেনাল্টি দেবে আইসিসি

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- বিশ্বকাপের এক বছর আগে ক্রিকেটের নিয়মে বড়সড় রদবদল আনল আইসিসি (Cricket Rules)। সময় বাঁচাতে এবার থেকে ব্যাটারদের জন্যও থাকছে পেনাল্টি, বদল আসছে ওয়াইড, ইনিংস বিরতি এবং বলের নিয়মেও (Cricket Rules)। বৃহস্পতিবার থেকেই নতুন নিয়ম কার্যকর হয়েছে। নতুন নিয়মের মূল লক্ষ্য একটাই – সময়ের অপচয় রোধ করা। প্রায়ই দেখা যায় বোলাররা ওভার শেষ করতে দেরি করলে জরিমানা করা হয়, এবার সেই একই (Cricket Rules) নিয়মের আওতায় আনা হল ব্যাটারদেরও।

 

আইসিসির নতুন নির্দেশিকা অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে (Cricket Rules) স্ট্রাইকে থাকা ব্যাটারকে বল ফেস করার জন্য পুরোপুরি প্রস্তুত থাকতে হবে। প্রথম দু’বার দেরি করলে আম্পায়ার সতর্ক করবেন। কিন্তু তৃতীয়বারও একই ভুল করলে সরাসরি বিপক্ষ দলকে ৫ রান পেনাল্টি হিসেবে (Cricket Rules) দেওয়া হবে। শুধু ব্যাটারদের পেনাল্টিই নয়, বদল আসছে ওয়াইডের নিয়মেও। এতদিন অফ-সাইডে ওয়াইডের কড়াকড়ি থাকলেও (Cricket Rules) লেগ সাইডে অনেকটাই ছাড় পেতেন বোলাররা। এবার থেকে সীমিত ওভারের ক্রিকেটে লেগ সাইডেও কড়াভাবে ওয়াইড দেওয়া হবে, ফলে বোলারদের জন্য চাপ বাড়ল। এছাড়া টি-টোয়েন্টি ম্যাচে দুই ইনিংসের মাঝে বিরতি ১৫ মিনিটের বেশি রাখা (Cricket Rules) যাবে না, প্রয়োজনে তা ১০ মিনিটেও নামিয়ে আনা যেতে পারে। অন্যদিকে টেস্ট ক্রিকেটে দিনের শেষ ওভার চলাকালীন উইকেট পড়লেও দিনের খেলা শেষ হবে না, পুরো ওভার শেষ হওয়ার পরেই আম্পায়াররা দিনের সমাপ্তি ঘোষণা করবেন। (Cricket Rules)

 

মহিলাদের ক্রিকেটেও বড় পরিবর্তন। এবার থেকে (Cricket Rules) মহিলাদের ওয়ানডেতেও পুরুষদের মতো এক ইনিংসে দুটি নতুন বল ব্যবহার করা যাবে। পাশাপাশি খারাপ আলোর জন্য যাতে খেলা বন্ধ না করতে হয়, সেজন্য দিনের টেস্টেও পিঙ্ক বল ব্যবহারের ট্রায়াল শুরু করছে (Cricket Rules) আইসিসি। তবে ম্যাচ শুরুর আগেই ঠিক করতে হবে কোন রঙের বলে খেলা হবে, মাঝপথে বলের রং বদলানো যাবে না। (Cricket Rules) আইসিসি জানিয়েছে, বৃহস্পতিবার থেকেই নতুন এই নিয়মগুলি কার্যকর হয়েছে। ভারত এই নতুন নিয়মের আওতায় আসবে আসন্ন নিউজিল্যান্ড সিরিজ থেকে। আগামী বছর ওয়ানডে বিশ্বকাপে এই নতুন নিয়মেই (Cricket Rules) খেলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *