আজকের দিনেবিশ্ব

Sheikh Hasina : হাসিনার জন্মদিন পালনে পুলিশের হানা, কেক-বাইক ফেলে পালাল ছাত্রলিগ কর্মীরা

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক: – নিষেধাজ্ঞা অমান্য করে শেখ হাসিনার জন্মদিন পালন করতে গিয়ে পুলিশের (Sheikh Hasina) তাড়া খেল নিষিদ্ধ ছাত্রলিগ। বাংলাদেশের শরিয়তপুরে কেক কাটার সময় পুলিশ হানা দিতেই কেক ও পাঁচটি মোটরবাইক ফেলে (Sheikh Hasina)পালিয়ে যান কর্মীরা।

 

২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন। তার প্রাক্কালে শনিবার সন্ধ্যায় (Sheikh Hasina)শরিয়তপুরের জাজিরা উপজেলার গরম বাজার এলাকার জোড়াব্রিজে জন্মদিন পালনের আয়োজন করে ছাত্রলিগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে জড়ো হওয়া কর্মীরা পালিয়ে যান। পুলিশ একটি কেক ও পাঁচটি বাইক বাজেয়াপ্ত (Sheikh Hasina)করেছে।

 

অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ জানান, এ ঘটনায়(Sheikh Hasina) আইনগত প্রক্রিয়া চলছে। এর আগে শনিবার ঢাকার ধানমন্ডিতে আওয়ামি লিগের ঝটিকা মিছিলে চারটি হাতবোমা বিস্ফোরণ ঘটে। শুক্রবার শরিয়তপুর শহরে মাথায় কাফনের কাপড় বেঁধে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে(Sheikh Hasina) মিছিল করে ছাত্রলিগ-যুবলিগ।

 

উল্লেখ্য, মৃত্যুদণ্ড মাথায় নিয়েও ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা(Sheikh Hasina) দিয়েছেন ভারতে অবস্থানরত হাসিনা। তার ঘোষণায় উদ্দীপ্ত হয়ে গোপনে কর্মসূচি চালাচ্ছে আওয়ামি লিগের নেতা-কর্মীরা। ইউনুস সরকারের জারি করা নিষেধাজ্ঞা বহাল রেখেছে বর্তমান তারেক রহমান সরকারও। ফলে আওয়ামি (Sheikh Hasina)লিগ বা তার শাখা সংগঠনের যে কোনও কর্মসূচিতেই কড়া নজরদারি ও গ্রেপ্তারি(Sheikh Hasina) অভিযান চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *