Hindmotor : হিন্দমোটরে ফের গাড়ি তৈরির সম্ভাবনা, বদলের বাংলায় শিল্পায়ন ঘিরে নতুন আশা
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- দীর্ঘ একযুগ পর ফের আশার আলো দেখাচ্ছে উত্তরপাড়ার হিন্দুস্তান মোটরস (Hindmotor)। বন্ধ কারখানার পরিত্যক্ত জমিতে ইলেকট্রিক ভেহিকেল কারখানা গড়তে রাজ্যকে প্রস্তাব দিয়েছে সংস্থা। বিজেপি সরকারের আমলে (Hindmotor)শিল্পায়নের জোয়ারে উচ্ছ্বসিত হুগলিবাসী।
উত্তরপাড়ায় প্রায় ৭০০ একর জমিতে দেশের প্রথম গাড়ি কারখানা তৈরি করেছিল(Hindmotor) হিন্দুস্তান মোটরস। প্রধানমন্ত্রীর গাড়ি থেকে শুরু করে যাত্রী পরিবহণ, বাংলার মাটিতে তৈরি অ্যাম্বাসাডর ছিল সবার প্রথম পছন্দ। কিন্তু প্রতিযোগিতার বাজারে ২০১৪ সালে ঝাঁপ বন্ধ হয় কারখানার(Hindmotor)। তারপর থেকে শুধুই প্রতিশ্রুতি, কাজের কাজ কিছুই হয়নি।
পালাবদলের পর ছবিটা বদলাচ্ছে। সূত্রের খবর, হিন্দমোটরের ৩০০ একর জমি আবাসন প্রকল্পে ও ৪০ একর টিটাগড়(Hindmotor) ওয়াগনকে দেওয়া হলেও বাকি জমিতে বৈদ্যুতিক গাড়ি তৈরির প্রস্তাব দিয়েছে বিড়লা গোষ্ঠী। (Hindmotor)নবান্নের তরফে সংস্থাকে পূর্ণাঙ্গ পরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।
এই খবরে আশায় বুক বাঁধছেন স্থানীয়রা। (Hindmotor)স্থানীয় বাসিন্দা পঙ্কজ রায় বলেন, “বাবা এই সংস্থায় কাজ করতেন। হঠাৎ সব বন্ধ হয়ে গেল। বিড়লা ফের বিনিয়োগ করলে এলাকার উন্নতি হবে, কর্মসংস্থানে জোয়ার আসবে।” বিজেপি নেতা প্রণয় রায় বলেন, “সরকার শপথ নেওয়ার দিন থেকেই (Hindmotor)মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী শিল্প আনতে চেষ্টা চালাচ্ছেন। আদানি-সহ বহু সংস্থা আগ্রহ দেখাচ্ছে। খুব শীঘ্রই হিন্দমোটরকে নিয়েও আশার আলো (Hindmotor)দেখা যাবে।”
