Kunal Ghosh : উত্তরপাড়ায় হামলার পর ভবানীভবনে কুণাল ঘোষকে ঢুকতেও বাধা, বন্ধ করা হল গেট
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- শ্রীরামপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়ার (Kunal Ghosh)পথে উত্তরপাড়ায় আক্রান্ত তৃণমূল নেতা কুণাল ঘোষ। গাড়িতে ইট, ডিম ছোড়া ও শাবল দিয়ে কাচ ভাঙার অভিযোগ। এরপর(Kunal Ghosh) সেই ভাঙা গাড়ি নিয়েই রাজ্য পুলিশের সদর দফতর ভবানীভবনে গেলে সেখানেও ঢুকতে বাধা দেওয়া হয় তাঁকে। গেট বন্ধ করে দেওয়া হয় বলে(Kunal Ghosh) অভিযোগ।
শনিবার উত্তরপাড়ায় কুণাল ঘোষের গাড়িতে হামলা হয়(Kunal Ghosh)। অভিযোগ, এলোপাথাড়ি ইট ও ডিম ছোড়া হয়। শাবল দিয়ে গাড়ির সামনের, পাশের ও পিছনের(Kunal Ghosh) কাচ ভেঙে দেওয়া হয়। গাড়ি থেকে টেনে বের করার চেষ্টা করা(Kunal Ghosh) হয় বলেও অভিযোগ করেন কুণাল। ঘটনায় কাঁধে আঘাত পেয়েছেন তিনি। কুণালের অভিযোগ, এত বড় ঘটনার পরও ঘটনাস্থলে কোনও পুলিশ ছিল না। চন্দননগর কমিশনারেটের তরফেও যোগাযোগ করা হয়নি(Kunal Ghosh)। তিনি ইমেলে ডিজি-কে এবং উত্তরপাড়া থানায় অভিযোগ জানিয়েছেন। সরাসরি খুনের চেষ্টার অভিযোগ তুলেছেন(Kunal Ghosh) তিনি।
এরপর ভাঙা গাড়ি নিয়েই তিনি সোজা (Kunal Ghosh)ভবানীভবনে হাজির হন। কিন্তু সেখানে তাঁকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। প্রথমে ভাঙা গাড়ি নিয়ে ঢুকতে বাধা, পরে একা ঢুকতে গেলেও গেট বন্ধ করে দেওয়া হয়। আধিকারিকরা জানান, উপর থেকে ঢোকার (Kunal Ghosh)নির্দেশ নেই। এতে ক্ষোভে ফেটে পড়েন কুণাল। তিনি বলেন, “কেন ঢুকতে দেবেন না? আমি তো গাড়ি দেখাতে এসেছি। নেমন্তন্ন (Kunal Ghosh)তো খেতে আসিনি! মার খাচ্ছি পুলিশ নেই, নালিশ শুনবে না পুলিশ।”
কুণালের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা আটকাতেই এই হামলা। পুলিশকে(Kunal Ghosh) জমিদার বাড়ির লেঠেলের মতো ব্যবহার করা হচ্ছে বলেও তোপ দাগেন তিনি। বিধায়ক হয়েও যদি আইনি সাহায্য না পান, তাহলে সাধারণ মানুষের কী হবে, সেই প্রশ্নও তোলেন কুণাল ঘোষ(Kunal Ghosh)।
