Rajya Sabha : দুর্গাপুজোর মধ্যেই রাজ্যসভা উপনির্বাচন, কোয়েলের ছেড়ে যাওয়া আসনে ভোট ১৬ অক্টোবর
কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- বিধানসভা উপনির্বাচনের রেশ কাটতে না কাটতেই পুজোর মাঝে ফের ভোটের ঘণ্টা বাংলায় (Rajya Sabha)। টলিউড অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ কোয়েল মল্লিকের ইস্তফায় খালি হওয়া রাজ্যসভা আসনে উপনির্বাচনের(Rajya Sabha) দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশনের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৬ অক্টোবর পর্যন্ত এই আসনে মনোনয়ন জমা দেওয়া যাবে। ৭ অক্টোবর হবে স্ক্রুটিনি এবং ৮ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন(Rajya Sabha)।
ভোটগ্রহণ হবে আগামী ১৬ অক্টোবর, শুক্রবার(Rajya Sabha)। ক্যালেন্ডার অনুযায়ী ওইদিনই দুর্গাষষ্ঠী, দেবীর বোধনের মধ্যে দিয়ে শুরু হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলবে ভোটগ্রহণ পর্ব। তারপর বিকেল ৫টা থেকেই শুরু হবে ভোটগণনা। (Rajya Sabha)ওইদিনই জানা যাবে, কোয়েলের স্থলাভিষিক্ত কে হচ্ছেন। ১৯ অক্টোবরের মধ্যে গোটা নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে কমিশন(Rajya Sabha)।
প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলে বিধানসভা ভোটের ঠিক আগে রাজ্যসভার চারটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন(Rajya Sabha) তৃণমূলের চার প্রার্থী – কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয়, রাজীব কুমার এবং মেনকা গুরুস্বামী। কিন্তু ছাব্বিশের বিধানসভা নির্বাচনে(Rajya Sabha) তৃণমূলের ভরাডুবির পর, দায়িত্ব নেওয়ার তিন মাসের মধ্যেই জুলাই মাসে সাংসদ পদ থেকে ইস্তফা দেন কোয়েল মল্লিক। এরপর কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির পর্যবেক্ষক সুনীল বনসলের সঙ্গে তাঁর বৈঠক ঘিরে তীব্র জল্পনা ছড়ায় যে তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেন। যদিও পরে আনুষ্ঠানিকভাবে তেমন কিছু দেখা যায়নি(Rajya Sabha)।
কোয়েলের ইস্তফার পর আসনটি শূন্য হওয়ায় উপনির্বাচন অনিবার্য ছিল(Rajya Sabha)। তবে ছাব্বিশের ভোটের পর বিধানসভার অঙ্ক বদলে গিয়েছে। সেই সংখ্যাতত্ত্বের হিসেবে এই আসনটি এবার বিজেপির ঝুলিতেই যাওয়া প্রায় নিশ্চিত। রাজনৈতিক মহলের একাংশের দাবি, বিজেপির টিকিটেই ফের রাজ্যসভায় ফিরতে পারেন কোয়েল মল্লিক(Rajya Sabha)। এখন দেখার, ষষ্ঠীর দিন কার ভাগ্যে শিকে ছেঁড়ে।
