West Indies series : রোহিতকে রেখেই ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ের দল ঘোষণা ভারতের ! রয়েছেন বিরাট কোহলিও !
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ের দল ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রত্যাশা মতোই জায়গা পেয়েছেন রোহিত শর্মা। বোর্ডের সিদ্ধান্ত থেকে স্পষ্ট, এখনই রোহিতকে বাদ দেওয়ার কথা ভাবছে না তারা, অর্থাৎ ২০২৭ বিশ্বকাপেও দেখা যেতে পারে তাঁকে।(West Indies series)
তবে বড় চমক, বাদ দেওয়া হয়েছে ঋষভ পন্থ ও হার্দিক পাণ্ড্যকে। পন্থকে ফিরতে হবে ঘরোয়া ক্রিকেটে, তাঁকে ইরানি ট্রফিতে অবশিষ্ট ভারত দলের অধিনায়ক করা হয়েছে।
একদিনের দলে দুই নতুন মুখ – জম্মু-কাশ্মীরের আকিব নবি ও মুম্বইয়ের নমন ধীর। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলার সুবাদে সুযোগ পেয়েছেন তাঁরা। দলে ফিরেছেন রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব। সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ারের বদলে নেওয়া হয়েছে রুতুরাজ গায়কোয়াড়কে, সহ-অধিনায়ক হবেন লোকেশ রাহুল।(West Indies series)
একই সঙ্গে টি-টোয়েন্টি, এশিয়ান গেমস ও ইরানি ট্রফির দলও ঘোষণা হয়েছে। টি-টোয়েন্টিতে সুযোগ পেয়েছেন তরুণ পেসার প্রিন্স যাদব ও মায়াঙ্ক যাদব।
১. ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের এক দিনের দল
শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়, লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), ধ্রুব জুরেল, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ, গুরনুর ব্রার, মহম্মদ সিরাজ, আকিব নবি, যশস্বী জয়সবাল, নমন ধীর।
২. ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি দল
শ্রেয়স আয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, ঈশান কিশন, সঞ্জু স্যামসন, তিলক বর্মা (সহ-অধিনায়ক), শিবম দুবে, কুলদীপ যাদব, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিশ্নোই, নীতীশ রেড্ডি, অর্শদীপ সিংহ, প্রিন্স যাদব, মায়াঙ্ক যাদব।
৩. জাপান টি-টোয়েন্টি ও এশিয়ান গেমসের দল
শ্রেয়স আয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, ঈশান কিশন, সঞ্জু স্যামসন, তিলক বর্মা (সহ-অধিনায়ক), শিবম দুবে, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিশ্নোই, অর্শদীপ সিংহ, জসপ্রীত বুমরাহ, যশ ঠাকুর, বিপরাজ নিগম।
৪. ইরানি ট্রফি অবশিষ্ট ভারত দল
ঋষভ পন্থ (অধিনায়ক), সনৎ সাঙ্গোয়ান, শিখর মোহন, সুদীপ ঘরামি, সরফরাজ খান (সহ-অধিনায়ক), স্মরণ রবিচন্দ্রন, মানব সুতার, সারাংশ জৈন, আকাশদীপ, মুকেশ কুমার, মুকেশ চৌধরী, আরিয়ান জুয়াল, আরিয়ান পান্ডে, অনুকূল রায়, আয়ুষ দোসেজা।
রোহিত-বিরাটকে রেখে তরুণ ও অভিজ্ঞদের মিশেলে দল সাজালো বিসিসিআই। পন্থকে শুধু লাল বলের ক্রিকেটের জন্যই ভাবা হচ্ছে তা স্পষ্ট। এখন দেখার, নতুন মুখেরা অভিষেকের সুযোগ পান কি না।(West Indies series)
