Tarique-New Delhi : তারেককে আমন্ত্রণ জানানো হয়নি? বিতর্কের মাঝে মুখ খুলল নয়াদিল্লি !
কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- ভারতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ না দেওয়ায় যে বিতর্ক তৈরি হয়েছিল, তা নিয়ে অবশেষে নিজেদের অবস্থান স্পষ্ট করল নয়াদিল্লি।(Tarique-New Delhi)
ভারতের বিদেশ মন্ত্রকের তরফে সাফ জানানো হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুটি পৃথক আমন্ত্রণ পাঠানো হয়েছিল। একটি ছিল ভারত সফরের জন্য, অন্যটি ছিল বিমসটেক-এর চেয়ারম্যান হিসাবে ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার জন্য। এর আগে ঢাকার তরফে দাবি করা হয়, বিমসটেক চেয়ারম্যান হিসাবে আমন্ত্রণ এলেও প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানকে আমন্ত্রণ জানায়নি ভারত।(Tarique-New Delhi)
এই প্রসঙ্গে বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর বলেন, তারেক রহমান ব্রিকসে যোগ দেননি কারণ ঢাকা কোনও বহুপাক্ষিক মঞ্চে নয়, বরং দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করতে চায়।
এদিকে দুই দেশের সম্পর্কে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের এক আধিকারিক সম্প্রতি বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য উপযুক্ত পরিবেশ প্রয়োজন। হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আর্জিও জানায় ঢাকা। পাশাপাশি ওসমান হাদি খুনের দুই অভিযুক্তের প্রত্যর্পণও চাইছে বাংলাদেশ। উল্লেখ্য, দুই বছরের বেশি সময় ধরে ভারতে আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা। দেশে তাঁর ফাঁসির সাজা ঘোষণা হয়েছে, তবে তিনি জানিয়েছেন মৃত্যু পরোয়ানা নিয়েই ডিসেম্বরে দেশে ফিরবেন।(Tarique-New Delhi)
ব্রিকস আমন্ত্রণ নিয়ে দিল্লির ব্যাখ্যার পরেও হাসিনার প্রত্যর্পণ জট না কাটলে তারেক রহমানের ভারত সফর যে আপাতত হচ্ছে না, তা একপ্রকার স্পষ্ট।
