BRICS : ব্রিকসে পাকিস্তানের এন্ট্রিতে বাধা ভারত, সমর্থন করেও লাভ হলো না চিনের
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- নয়াদিল্লিতে যখন ব্রিকস (BRICS) সম্মেলন নিয়ে বিশ্বজুড়ে তৎপরতা, তখন ব্রাত্য প্রতিবেশী পাকিস্তান। গত তিন বছর ধরে ব্রিকসে যোগ দেওয়ার চেষ্টা চালিয়েও ভারতের আপত্তিতে বারবার ধাক্কা খাচ্ছে ইসলামাবাদ।
সূত্রের খবর, ২০২৩ সালেই প্রথম ব্রিকসে (BRICS) যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিক আবেদন জানায় পাকিস্তান। সেই সময় থেকেই চিন প্রকাশ্যে ইসলামাবাদকে সমর্থন জানিয়ে আসছে। এমনকি রাশিয়ার কাছেও সাহায্য চেয়েছিল পাকিস্তান। কিন্তু লাভ হয়নি। কারণ ব্রিকসের নিয়ম অনুযায়ী, কোনও নতুন সদস্যকে অন্তর্ভুক্ত করতে হলে সব সদস্য দেশের সম্মতি প্রয়োজন। আর সেখানেই ভেটো ক্ষমতা প্রয়োগ করে পাকিস্তানের আবেদন আটকে দিয়েছে ভারত (BRICS)।
এই মুহূর্তে ব্রিকসে যোগ দেওয়ার জন্য ২৯টি দেশের আবেদনপত্র জমা পড়ে রয়েছে, যার মধ্যে পাকিস্তান অন্যতম। ২০২৩ সালে শেষবার ব্রিকসের সম্প্রসারণ হয়েছিল। তখন ৬টি দেশ – আর্জেন্টিনা, ইরান, সৌদি আরব, মিশর, ইথিওপিয়া এবং সংযুক্ত আরব আমিরশাহীকে জোটে অন্তর্ভুক্ত করা হয়। এর ফলে বর্তমানে ব্রিকস দেশগুলির হাতে বিশ্বের ৪৯ শতাংশ জনসংখ্যা এবং বিশ্ব অর্থনীতির প্রায় ৪০ শতাংশ নিয়ন্ত্রণ রয়েছে। ফলে বিশ্ব বাণিজ্যে এই জোটের গুরুত্ব আরও বেড়েছে।
কূটনৈতিক মহলের মতে, পাকিস্তান তার ভঙ্গুর অর্থনীতিকে বাঁচাতেই ব্রিকসের মতো মঞ্চকে ব্যবহার করতে চাইছে। সদস্য দেশগুলির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়িয়ে অর্থনৈতিক সংকট কাটানোই তাদের লক্ষ্য।
বর্তমানে পাকিস্তানের জিডিপি বৃদ্ধির হার মাত্র ৩.৭০ শতাংশ। চরম অর্থ সংকটে ধুঁকছে দেশটি। অন্যদিকে BRICS সদস্য দেশগুলিতে ভারতের রপ্তানি ৪৮.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬৪.৩ বিলিয়ন ডলার থেকে ৯৫.৭ বিলিয়ন ডলারে পৌঁছে গিয়েছে। এই পরিস্থিতিতে ভারত কোনওভাবেই চায় না পাকিস্তান ব্রিকসের মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতি
