আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

DILIP GHOSH : ‘আমরা চাই দলটা চিরতরে উঠে যাক’ – তৃণমূলের প্রতীক-টানাটানি নিয়ে বিস্ফোরক পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা :- তৃণমূলের জোড়াফুল প্রতীক কার? মমতা শিবিরের নাকি ঋতব্রত শিবিরের? এই প্রশ্নের ফয়সালা করতে শনিবার দিল্লিতে নির্বাচন কমিশনে চলছে ম্যারাথন বৈঠক। তারই মাঝে তৃণমূলকে তীব্র নিশানা করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ (DILIP GHOSH)।

দিল্লিতে কমিশনের শুনানিতে এদিন প্রথমে ডাকা হয় ঋতব্রত শিবিরকে। ‘আসল’ তৃণমূলের দাবিদার হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অরূপ রায়, চন্দ্রিমা ভট্টাচার্য, আখরুজ্জামান এবং আইনজীবী আমন ঝাঁ কমিশনের দপ্তরে যান। প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট বৈঠকের পর ঋতব্রত দাবি করেন, কমিশনের সব প্রশ্নের জবাব ও নথি জমা দেওয়া হয়েছে এবং প্রতীক পাওয়ার বিষয়ে তারা নিশ্চিত। এরপরই শুরু হয় মমতা-পন্থীদের সঙ্গে বৈঠক (DILIP GHOSH)।

এরই মধ্যে মুখ খুলে দিলীপ ঘোষ (DILIP GHOSH) বলেন, “দেখা গেল কেউ প্রতীক পেল না। আমরা চাই যে এই দলটা চিরতরে উঠে যাক। অনেক সর্বনাশ হয়েছে পশ্চিমবাংলার। রাজনীতিটাকে কলুষিত করেছে তৃণমূল কংগ্রেস।” তিনি আরও বলেন, “তৃণমূল কোথায়, সেটাই তো বোঝা যাচ্ছে না। কুণাল ঘোষের কথায় তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যতদিন আছেন তাঁকে দেখলে মনে হবে তৃণমূল কংগ্রেস বলে একটা দল ছিল।”

কমিশনে দুই শিবিরের শুনানি শেষে জোড়াফুল কার দখলে থাকে, সেদিকেই এখন তাকিয়ে রাজ্য রাজনীতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *