আজকের দিনেখেলাবিশ্বভারত

Hardik Faces-Cricket : জাতীয় দলে ফেরার আগে অগ্নিপরীক্ষা হার্দিকের! অস্ট্রেলিয়া ‘এ’ সিরিজে ভারত ‘এ’ দলে অলরাউন্ডার !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- জাতীয় দলে ফেরানোর আগে হার্দিক পাণ্ড্যকে ঝালিয়ে নিতে চাইছে বোর্ড। অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে সাদা বলের সিরিজে ভারত ‘এ’ দলে রাখা হল হার্দিককে, তবে খেলতে হলে পাশ করতে হবে ফিটনেস টেস্ট।

অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে দু’টি চার দিনের ম্যাচ এবং তিনটি এক দিনের ম্যাচ খেলবে ভারত ‘এ’। বুধবার সেই সিরিজের জন্য দুই ফরম্যাটের দল ঘোষণা করা হল। এই সিরিজকেই নিউ জিল্যান্ড সিরিজের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।(Hardik Faces-Cricket)

গত কয়েক মাসে একের পর এক চোট পেয়েছেন হার্দিক। পিঠে ব্যথার কারণে আইপিএলে চারটি ম্যাচ খেলতে পারেননি। এরপর আফগানিস্তান সিরিজের আগেও সুস্থ হতে পারেননি, পরে নতুন করে পায়ে চোট পান। অস্ট্রেলিয়া ‘এ’-র বিরুদ্ধে খেলতে পারলে তাঁকে নিউ জিল্যান্ড সিরিজে ভাবা হতে পারে।

লাল বলের দলের নেতৃত্বে দেবদত্ত পডিক্কল, সহ-অধিনায়ক সাই সুদর্শন। দলে রয়েছেন আমন মোখাড়ে, আয়ুষ পান্ডে, যশ রাঠোর, শেখ রশিদের মতো ঘরোয়া ক্রিকেটে নজর কাড়া ক্রিকেটাররা। উইকেটকিপার হিসেবে কুমার কুশাগ্র ও নারায়ণ জগদীশন। বোলারদের তালিকায় শামস মুলানি, তনুশ কোটিয়া, তুষার দেশপান্ডে, অংশুল কম্বোজ।(Hardik Faces-Cricket)

সাদা বলের দলের নেতৃত্বে রুতুরাজ গায়কোয়াড়, সহ-অধিনায়ক পডিক্কল। এই দলেই সুযোগ পেয়েছেন হার্দিক। এছাড়া রয়েছেন সাই সুদর্শন, রজত পাটীদার, প্রিয়াংশ আর্য, নিশান্ত সিন্ধু, আর্শিন কুলকার্নি, নমন ধীরের মতো আইপিএলে ভাল খেলা ক্রিকেটাররা। পেসার বিজয়কুমার বিশাখকেও ফিটনেস সাপেক্ষে চার দিনের দলে রাখা হয়েছে।

ফিটনেসই এখন হার্দিকের সামনে সবচেয়ে বড় পরীক্ষা। অস্ট্রেলিয়া ‘এ’ সিরিজে নিজেকে প্রমাণ করতে পারলে নিউ জিল্যান্ড সিরিজে জাতীয় দলের দরজা খুলে যেতে পারে অলরাউন্ডারের জন্য।(Hardik Faces-Cricket)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *