আজকের দিনেগ্রীন রুম

Biswajit Chakraborty : কটাক্ষের মুখে টলিউড অভিনেতা বিশ্বজিৎ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা : এবার বিতর্কের মুখে টলিউড অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী(Biswajit Chakraborty)। গোমাংস খাওয়ায় কথা বলায় কটাক্ষের শিকার হচ্ছেন বর্ষীয়ান অভিনেতা। ইতিমধ্যেয় সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে জুতোর মালা পরিয়ে বিকৃত ছবিও। এই বিষয়ে মুখ খুললেন সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, মানসী সিনহারা। দিন কয়েক আগের এক সাক্ষাৎকারে তিনি পদ্মাপাড়ের আতিথেয়তা ও সেখানের খাবারের প্রশংসা করেন। বিশেষ করে সেখানকার গোমাংস ও ইলিশের বিভিন্ন পদ গুলির ওপর মোহ প্রকাশ করেন। সেই ভিডিও ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে।

 

এই নিয়ে বিভিন্ন রকম কুকথার সম্মুখীন হতে হচ্ছে প্রবীণ অভিনেতাকে(Biswajit Chakraborty)। অনেকে আবার ‘তথাকথিত বুদ্ধিজীবী’ বলে আক্রমণ করেছেন, আবার কেউ ডিম হামলার হুঁশিয়ারিয়ও দিয়েছে। এছাড়াও বিশ্বজিৎ চক্রবর্তীকে বাংলাদেশ চলে যাওয়ার কথাও বলেছে অনেকে। এই পরিস্থিতে বিশ্বজিৎ-এর সামনে ঢাল হয়ে দাঁড়ালেন আরেক অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। বিশ্বজিৎকে যখন কুরুচিকর ট্রোলের মুখে পড়তে হচ্ছে, তখন টলিউড কেন চুপ? এই বলে সরাসরি তীর ছুঁড়লেন টলিউডের দিকে।  সুরজিতের মন্তব্য, “বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী(Biswajit Chakraborty) দুই বাংলার একাত্মতা নিয়ে কথা বলেছেন এবং গোমাংস খাবার কথা অকপটে স্বীকার করেছেন, তার জন্য জুতোর মালা পরিয়ে তাঁর ছবি যারা পোস্ট করেছে তারা বাংলার কুলাঙ্গার। প্রসঙ্গত তিনি এও বলেন তিনি নিজেও কয়েকবার বিফ রোল খেয়েছেন। তিনি বলেন, “আকাটগুলো জানে না হিন্দু ধর্মের নীতি নির্ধারক ঋষি বলে যাঁরা প্রতিভাত, তাঁরা সকলেই যজ্ঞের পর গোমাংস ভক্ষণ করতেন।” নিস্তব্ধ টলিপাড়াকে নিশানা করেন তিনি বলেন “যাঁরা আজ মূক-বধির, শুধু জায়গা মতো তোষামোদে যাঁদের কথা ফোটে, তাঁরা সবাই বিফ খান। কিন্তু নির্লজ্জ চাটুকার! তাছাড়া এর জবাবদিহি কোনও সমাজ বিরোধী, নিরক্ষরদের কাছে করবো না। সাব্বাশ বিশ্বজিৎদা, তুমি দেখালে মেরুদন্ড আজও কোনও কোনও বাঙালির আছে(Biswajit Chakraborty)। আর বাংলার অভিনেতাকূল এর প্রতিবাদে মুখর না হলে নিজেদের আর শিল্পী বলে জাহির করবেন না। বাবুর ইশারায় তার উঠোনে নাচা ‘ভাড়াটে পারফর্মার’ বলেই গণ্য করবেন নিজেদের।”

এই বিষয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন অভিনেত্রী মানসী সিনহা। অভিনেত্রী এই ঘটনায় তীব্র ধিক্কার জানান। বিশ্বজিৎকে(Biswajit Chakraborty) নিয়ে যারা এই ধরনের খারাপ পোস্ট করেছে তাদের কঠোর শাস্থির দাবি জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর কাছে এই ধরনের আবেদন পেশ করছেন মানসী সিনহা। সুত্র মারফত জানা যাচ্ছে, ইতিমধ্যেয় এই ঘটনার আইনি পদক্ষেপ নিয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী(Biswajit Chakraborty)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *