CM SUVENDU ADHIKARI : মঙ্গলবার একদিনের উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:– মঙ্গলবার একদিনের ঝটিকা সফরে উত্তরবঙ্গে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM SUVENDU ADHIKARI)। প্রশাসনিক সূত্রে খবর, এদিন সকালেই বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছবেন তিনি। বিমানবন্দর থেকে কোথাও না দাঁড়িয়ে সরাসরি তিনি রওনা হবেন পাহাড়ের উদ্দেশ্যে। উত্তরবঙ্গ সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রশাসনিক মহলে তৎপরতা শুরু হয়েছে।
জানা গিয়েছে, বাগডোগরা থেকে নেমেই সরাসরি কালিম্পংয়ের উদ্দেশ্যে রওনা হবেন মুখ্যমন্ত্রী (CM SUVENDU ADHIKARI)। সেখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন তিনি। সূত্রের খবর, প্রায় এক ঘন্টা ধরে চলবে এই হাই-ভোল্টেজ বৈঠক। পাহাড়ের সার্বিক উন্নয়ন, পর্যটন এবং প্রশাসনিক কাজকর্মের গতি নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে।
কালিম্পংয়ের কর্মসূচি শেষ করে দুপুরের মধ্যেই শিলিগুড়িতে ফিরে আসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM SUVENDU ADHIKARI)। শিলিগুড়িতে এসে তিনি যাবেন উত্তরকন্যায়। উত্তরকন্যায় উত্তরবঙ্গের সমস্ত জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং পদস্থ আধিকারিকদের নিয়ে একটি বড় প্রশাসনিক বৈঠক করবেন তিনি।
এই বৈঠকে মূলত দুটি বিষয়ের উপর জোর দেওয়া হবে। এক, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় চলা সরকারি প্রকল্পের কাজ কতদূর এগোলো তার পর্যালোচনা। দুই, সাম্প্রতিক অতিবৃষ্টিতে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি এবং পাহাড়ে ধস পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন কী কী পদক্ষেপ নিয়েছে এবং আগামী দিনে কী পরিকল্পনা রয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন মুখ্যমন্ত্রী।
উত্তরকন্যার বৈঠক শেষ হওয়ার পর বিকেলের মধ্যেই বাগডোগরা বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর এই একদিনের সফরকে ঘিরে রাজনৈতিক মহলেও জল্পনা তুঙ্গে।
