UP FLOOD : টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, বারাণসীর ৮৪ ঘাট জলের তলায়, বিহারে বিপদসীমার উপরে গঙ্গা
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:– টানা বৃষ্টিতে বানভাসি উত্তরপ্রদেশ (UP FLOOD) । রাজ্যের ২৩টি জেলা প্লাবিত, তার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা বারাবাঁকির। পাশাপাশি বিহারেও বিপদসীমার উপরে বইছে গঙ্গা।
জানা গিয়েছে, বারাণসীর ৮৪টি ঘাট জলের তলায় চলে গিয়েছে (UP FLOOD) । বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা। চিত্রকূট এবং মন্দাকিনী নদীর জল বিপদসীমার চার ফুট উপর দিয়ে বইছে। প্লাবিত রামঘাট, নির্মোহী আখড়া-সহ বিস্তীর্ণ এলাকা। জলের তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে রামঘাট ও নয়াগাঁওয়ের সংযোগকারী সেতু। (UP FLOOD)
চিত্রকূটে মাটির বাড়ি ধসে একই পরিবারের তিনজনের প্রাণহানি হয়েছে, আহত আরও দুজন। আমেঠি ও বারাবাঁকিতেও একটানা বৃষ্টির জেরে ক্ষয়ক্ষতির খবর মিলেছে।
অন্যদিকে বিহারেও পরিস্থিতি উদ্বেগজনক। পাটনার গান্ধী ঘাটে গঙ্গার জল বিপদসীমায় পৌঁছেছে। মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী জলস্তর পরিদর্শন করে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
এদিকে অসমের গুয়াহাটিতে দুটি পৃথক ভূমিধসে চারজন প্রাণ হারিয়েছেন।
চলতি বছরে অসমে বন্যা দিয়ে শুরু হওয়া বর্ষাকালীন দুর্যোগ এখন দেশের একাধিক রাজ্যে ছড়িয়ে পড়েছে। প্রশাসনের তরফে উদ্ধারকাজ ও ত্রাণের ব্যবস্থা জোরদার করা হয়েছে।
