আজকের দিনেখেলাবিশ্বভারত

Keya Stuns In World Stage : নিজের ওজনের ৩ গুণ বেশি ওজন তুললেন, বিশ্বমঞ্চে বিস্ময় বাঙালি কন্যা কেয়া !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- দক্ষিণ আফ্রিকায় আয়োজিত IPF বিশ্ব সাব-জুনিয়র ও জুনিয়র ক্লাসিক পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে বাজিমাত করলেন ২১ বছরের ভারতীয় পাওয়ারলিফটার কেয়া কুণাল বন্দ্যোপাধ্যায়। জুনিয়র মেয়েদের ৪৭ কেজি ক্যাটিগরিতে রুপো জিতেছেন তিনি। তবে পদকের থেকেও বেশি আলোচনা হচ্ছে তাঁর অবিশ্বাস্য ডেডলিফট নিয়ে।

দক্ষিণ আফ্রিকার মাটিতে আয়োজিত বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চেই সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন কেয়া। ৪৫.৭০ কেজি ওজনের এই বঙ্গকন্যা ডেডলিফটে তুলেছেন ১৪০ কেজি, যা তাঁর নিজের ওজনের প্রায় তিন গুণ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিয়ো দেখে হতবাক ক্রীড়াপ্রেমীরা।(Keya Stuns In World Stage)

জুনিয়র মেয়েদের ৪৭ কেজি ক্যাটিগরিতে কেয়া স্কোয়াটে ৯০ কেজি, বেঞ্চ প্রেসে ৫০ কেজি এবং ডেডলিফটে ১৪০ কেজি মিলিয়ে মোট ২৮০ কেজি তোলেন। ওভারঅলে পঞ্চম স্থানে শেষ করলেও ডেডলিফটের সিঙ্গলস ইভেন্টে নজর কাড়েন। এই ইভেন্টে ফ্রান্সের ইনেস হার্বোক্স (১৬৫ কেজি) সোনা এবং আয়ারল্যান্ডের ব্লাথনাইড ও’ডোয়ার রুপো জেতেন। গত বছর জাতীয় স্তরে কেয়ার মোট স্কোর ছিল ২৫৭.৫ কেজি, এক বছরের মধ্যে সেই স্কোর টপকে বিশ্বমঞ্চে এই সাফল্য বিশেষ তাৎপর্যপূর্ণ।

এই বিশ্বমঞ্চে কেয়া একা নন, দাপট দেখিয়েছেন জলপাইগুড়ির মধুরা কর। সাব-জুনিয়র ৫২ কেজি ক্যাটিগরিতে স্কোয়াট (১০৭.৫), বেঞ্চ প্রেস (৬০), ডেডলিফট (১২৫) মিলিয়ে মোট ২৯২.৫ কেজি তুলে চারটি সোনা জিতেছেন দ্বাদশ শ্রেণির এই পড়ুয়া। অন্যদিকে ৮৪+ কেজি ক্যাটিগরিতে ভারতের আসমা তাহেরালি জবুয়াওয়ালা মোট ৩৭২.৫ কেজি তুলে ষষ্ঠ হন।(Keya Stuns In World Stage)

লাইটওয়েটে কেয়ার ভাইরাল ডেডলিফট থেকে মধুরার সোনা জয়, সব মিলিয়ে ভারতীয় পাওয়ারলিফটিং যে নতুন যুগে প্রবেশ করছে, তারই বার্তা দিলেন বাংলার দুই কন্যা।(Keya Stuns In World Stage)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *