MAMATA BANARJEE : প্রতীক-তহবিল জট কাটছে না, ফের কমিশনকে চিঠি মমতার – ‘তাড়াতাড়ি ফয়সালা করুন’
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- তৃণমূলের প্রতীক ও তহবিল কার হাতে থাকবে, তা নিয়ে জট কাটছে না। নির্ধারিত সময় পেরিয়ে এক মাস কেটে গেলেও নির্বাচন কমিশন কোনও সিদ্ধান্ত জানায়নি। এই পরিস্থিতিতে আগস্টের শেষ দিনে ফের কমিশনকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, দ্রুত ফয়সালার আর্জি জানিয়ে। (MAMATA BANARJEE)
সূত্রের খবর, চিঠিতে মমতা (MAMATA BANARJEE) স্পষ্ট লিখেছেন, “তাড়াতাড়ি ফয়সালা করুন, বহুদিন পার হয়ে গিয়েছে।” এই চিঠির সঙ্গে কয়েকজন বিধায়কের চিঠিও জুড়ে দেওয়া হয়েছে বলে খবর। সেখানে অভিযোগ করা হয়েছে, তাঁদের ভুলপথে পরিচালিত করা হচ্ছে। যদিও সেই বিধায়করা কারা, তা এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য, ছাব্বিশের বিধানসভা ভোটের পর থেকেই ভাঙন শুরু হয়েছে তৃণমূলে (MAMATA BANARJEE) । অধিকাংশ বিধায়ক যোগ দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ‘আসল তৃণমূল’ শিবিরে। সাংসদদের বড় অংশও দল ছেড়েছেন। এই প্রেক্ষাপটে কালীঘাট বনাম ঋতব্রত শিবিরের দ্বন্দ্বে জুলাইয়ের শেষ সপ্তাহের মধ্যে দু’পক্ষকে নথি জমা দিতে বলেছিল কমিশন। মমতার হয়ে নথি জমা দেন মহুয়া মৈত্র, সাগরিকা ঘোষরা। ঋতব্রত শিবির বাড়তি সময় চায়।
কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছিলেন, কাগজপত্র দেখেই সিদ্ধান্ত হবে। ১৫ আগস্টের মধ্যে ফয়সালা হওয়ার কথা থাকলেও তা হয়নি। (MAMATA BANARJEE)
মমতার নতুন চিঠির সঙ্গে যুক্ত বিধায়কদের চিঠি নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে। ঋতব্রত শিবির থেকে কেউ কি ফিরতে চাইছেন? এই চিঠি কি কালীঘাটের পক্ষে যাবে? এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
