CM Meeting With Puja Committees : সেপ্টেম্বরের শুরুতেই পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অনুদান নিয়ে বাড়ছে জল্পনা !
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- হাতে আর মাত্র দেড় মাস, তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তার আগেই পুজোর প্রস্তুতি নিয়ে তৎপর নবান্ন। সেপ্টেম্বরের ৭ তারিখ কলকাতা-সহ রাজ্যের পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে নিজেই একথা জানিয়েছেন তিনি।(CM Meeting With Puja Committees)
তৃণমূল জমানায় প্রতি বছর আগস্ট মাসে নেতাজি ইনডোরে পুজো কমিটিগুলিকে নিয়ে বৈঠক করতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই অনুদানের অঙ্ক, বিদ্যুতের বিলে ছাড়, দমকলের ছাড়পত্রের মতো সুবিধার ঘোষণা হতো। গত বছর প্রায় ৪৫ হাজার কমিটিকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছিল।(CM Meeting With Puja Committees)
এবার রাজ্যে পালাবদলের পর বিজেপি ক্ষমতায় এসেছে। অষ্টমীর অঞ্জলি দিতে কলকাতায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেও প্রাথমিকভাবে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে নতুন সরকার পুজো কমিটিগুলিকে অনুদান দেবে কিনা, দিলে তার অঙ্ক কত হবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। পাশাপাশি পুজোর সময় নিরাপত্তা, যানজট নিয়ন্ত্রণ, পর্যটন এবং অর্থনীতির বিষয়গুলিও এই বৈঠকে উঠে আসবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।(CM Meeting With Puja Committees)
পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার আবেগ, অর্থনীতি ও কর্মসংস্থান। ফলে মুখ্যমন্ত্রীর ডাকা এই বৈঠক থেকেই এবারের শারদোৎসবের রূপরেখা স্পষ্ট হবে বলেই মনে করা হচ্ছে।
