আজকের দিনেবাংলার আয়নাযেদিকে দু-চোখ যায়

Tiger Death : ঝড়খালিতে ফের বাঘের মৃত্যু, কয়েক দিনের ব্যবধানে সুন্দরীর পর এবার গেল ‘সুন্দর’ !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি :- দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালির সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমেল পার্কে ফের বাঘের মৃত্যু। মাত্র কয়েক দিনের ব্যবধানে একই পুনর্বাসন কেন্দ্রে পরপর দুটি বাঘের মৃত্যুতে উদ্বেগ।(Tiger Death)

শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল প্রায় ১৬ বছর বয়সি পুরুষ বাঘ ‘সুন্দর’-এর। বন দপ্তর সূত্রে খবর, গত ১২ দিন ধরে সংক্রমণজনিত অসুস্থতায় ভুগছিল সে।

দক্ষিণ ২৪ পরগনা বন বিভাগের বন আধিকারিক নিশা গোস্বামী জানান, সংক্রমণের কারণেই চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল। সবরকম চেষ্টা করেও বাঁচানো যায়নি।(Tiger Death)

এর কয়েক দিন আগেই একই কেন্দ্রে মৃত্যু হয়েছিল ‘সুন্দরী’ নামে এক বাঘিনীর। বয়সজনিত জটিলতা ও সংক্রমণে ‘সুন্দর’-এর শারীরিক অবস্থা আরও দুর্বল হয়ে পড়েছিল বলে খবর।

মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে পরীক্ষা-নিরীক্ষা চলছে। পরপর দুই বাঘের মৃত্যুতে পার্কের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠলেও বন দপ্তরের দাবি, সুস্থ করতে সবরকম চেষ্টা করা হয়েছিল।(Tiger Death)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *