আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

Kolkata Airport : ফের কলকাতা বিমানবন্দরে সোনা উদ্ধার, ব্যাংকক থেকে আনা ৯০০ গ্রাম সোনা-সহ গ্রেফতার ২ !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- ফের চাঞ্চল্য কলকাতা বিমানবন্দরে। ব্যাংকক থেকে কলকাতাগামী একটি বিমানে অভিযান চালিয়ে প্রায় ৯০০ গ্রাম সোনা উদ্ধার করল পুলিশ। ঘটনায় আটক করা হয়েছে ২ যাত্রীকে। উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য প্রায় ১ কোটি ৩৫ লক্ষ টাকা বলে অনুমান।(Kolkata Airport)

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ব্যাংকক থেকে আসা ওই দুই যাত্রীর সম্পর্কে আগে থেকেই গোপন সূত্রে খবর ছিল। সেই তথ্যের ভিত্তিতেই কলকাতা বিমানবন্দরে তাদের উপর নজরদারি শুরু করে এনএসিবিআই বিমানবন্দর থানার পুলিশ।

বিমান নামার পর সন্দেহের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের কাছে সোনা রয়েছে বলে স্বীকার করে তারা। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৯০০ গ্রাম সোনা। পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া সোনা ২৪ ক্যারেটের।(Kolkata Airport)

ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই বিপুল পরিমাণ সোনা কোথা থেকে আনা হচ্ছিল এবং এর গন্তব্য কোথায় ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের অনুমান, এই ঘটনার পেছনে আন্তঃরাজ্য সোনা পাচার চক্রের যোগ থাকতে পারে।

কলকাতা বিমানবন্দরে ফের সোনা উদ্ধারের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পাচার চক্রের শিকড় কতদূর ছড়িয়েছে তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। আটক দুই যাত্রীকে জেরা করে গোটা চক্র ধরার চেষ্টা চলছে।(Kolkata Airport)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *