আজকের দিনেবাংলার আয়না

BAY OF BENGAL : বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবি, উদ্ধার ১০ জন মৎস্যজীবী

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- গভীর রাতে বঙ্গোপসাগরে বড় দুর্ঘটনা (BAY OF BENGAL) । তলায় ফাটল ধরায় একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। তবে তৎপরতায় বনদপ্তর ও পুলিশের সহায়তায় ট্রলারে থাকা ১০ জন মৎস্যজীবীকেই জীবিত উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক খবর অনুযায়ী, গতকাল রাতে বাঘেরচক সংলগ্ন ‘জি-জোন’ এলাকায় ‘শুভোদ্বীপ’ নামের ট্রলারটির তলা ফেটে যায়। এরপরই দ্রুত ট্রলারের ভিতরে জল ঢুকতে শুরু করে (BAY OF BENGAL) । বিপদের খবর পাথরপ্রতিমার বিডিও দফতরের কন্ট্রোল অফিসে মেসেজের মাধ্যমে পৌঁছায়। খবর পেয়েই রামগঙ্গা রেঞ্জের বনদপ্তরের বিট অফিসার ও কর্মী এবং গোবর্ধনপুর কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। রুদ্ধশ্বাস উদ্ধারকাজের পর ট্রলারে থাকা ১০ জন মৎস্যজীবীকেই নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মৎস্যজীবীরা রাতে সমুদ্রেই ছিলেন, আজ সকালে তাঁদের সীতারামপুরে আনা হচ্ছে।

জানা গেছে, ডুবে যাওয়া ট্রলারটি পাথরপ্রতিমার ব্রজবল্লভপুরের এক মালিকের (BAY OF BENGAL)। বিডিও দফতর খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সমস্ত প্রশাসনিক আধিকারিকদের বিষয়টি জানিয়ে দেয়।

তবে এখনও পর্যন্ত ডুবে যাওয়া ট্রলারটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে বনদপ্তর, পুলিশ ও অন্যান্য ট্রলারের কর্মীরা রয়েছেন। ভাটা পড়লে ট্রলারটি তোলার চেষ্টা করা হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *