আজকের দিনেভারত

AKALI DAL : ডিলিমিটেশন বিলে সমর্থন অকালি দলের! ‘জাদুসংখ্যা’ ৩৬০-এর দিকে এগোচ্ছেন মোদি-শাহ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ডিলিমিটেশন বিল নিয়ে সমর্থনের ঝুলি ভারী হচ্ছে এনডিএ-র। একদিন আগে দিল্লিতে মোদির সঙ্গে দেখা, পরদিনই বড় ঘোষণা। কেন্দ্রের প্রস্তাবিত আসন পুনর্বিন্যাস বিলে সমর্থন জানাল শিরোমণি অকালি দল (AKALI DAL)। ফলে ৩৬০-এর ‘জাদুসংখ্যা’র আরও কাছে পৌঁছল বিজেপি।

শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন অকালি নেতা সুখবীর সিং বাদল (AKALI DAL)। শনিবারই তিনি ঘোষণা করেন, “শিরোমণি অকালি দল দ্রুত মহিলা সংরক্ষণ বিল কার্যকর করার দাবি জানাচ্ছে। কেন্দ্র সরকার যে আসন পুনর্বিন্যাসের মাধ্যমে সব রাজ্যের আসনসংখ্যা ৫০ শতাংশ হারে বাড়াতে চাইছে, তাতেও আপত্তি নেই অকালি দলের।” অকালি দলের যুক্তি, শিখ গুরুদের থেকে তাঁরা মহিলাদের সম্মান ও ক্ষমতায়নের অনুপ্রেরণা পেয়েছেন। অর্থাৎ মহিলা সংরক্ষণ বিলকে সামনে রেখেই ডিলিমিটেশনে সবুজ সংকেত দিল বাদলদের দল (AKALI DAL)। সংখ্যার হিসেবে অকালিদের সমর্থন খুব বড় না হলেও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। লোকসভায় অকালিদের মাত্র ১ জন সাংসদ। কিন্তু ১৯৬ থেকে এনডিএ-র শরিক থাকা এই দলের সমর্থন প্রাক্তন শরিকদের কাছে বার্তা দেবে বলে মনে করছে বিজেপি। ২০২০ সালে কৃষক আন্দোলনের জেরে সম্পর্ক তলানিতে ঠেকেছিল। ২০২২-এ আলাদা লড়ে দুই দলই ধরাশায়ী হয়। এবার পাঞ্জাব বিধানসভা ভোটের আগে জোটের রাস্তা ফের খুলতে পারে।

বর্তমানে বিজেপির একার আসন ২৪০। এনডিএ-র মোট ২৯৩। দুই-তৃতীয়াংশ অর্থাৎ ৩৬০-এর জন্য আরও ৬৭ জন লাগবে। এনসিপিআই ও শিবসেনার বিদ্রোহীরা সমর্থন দেবে বলে নিশ্চিত। পাশাপাশি অন্ধ্রের ওয়াইএসআর কংগ্রেস ও ওড়িশার বিজেডির সঙ্গেও কথা শুরু করেছে বিজেপি। ডিএমকে না বললেও স্ট্যালিনদের সঙ্গেও যোগাযোগ রাখছে গেরুয়া শিবির।

বিজেপি নেতৃত্বের মতে, “বিন্দু-বিন্দুতেই সিন্ধুর জন্ম হয়।”

অকালি দলের সমর্থন প্রতীকী হলেও বার্তা স্পষ্ট – ডিলিমিটেশন বিল পাশ করাতে মরিয়া মোদি-শাহ। একে একে বিরোধী-নিরপেক্ষ দলগুলোকে পাশে টেনে ‘জাদুসংখ্যা’ ছোঁয়ার রাস্তা মসৃণ করছে এনডিএ। পাঞ্জাবে জোটের সম্ভাবনাও ফের জোরালো হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *