আজকের দিনেবাংলার আয়না

Road Accident : ভাঙড়ের ভোগালীতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মহেন্দ্র গাড়ির নিচে পিষে মৃত্যু ডেলিভারি বয়ের !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- রবিবার সকালে ভাঙড়ের ভোগালী এলাকায় ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। মহেন্দ্র গাড়ির পিছনে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির নিচে চলে যায় একটি মোটরবাইক। ঘটনাস্থলেই প্রাণ হারান বাইক আরোহী, পেশায় ডেলিভারি বয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তর কাশীপুর থানার কেবি-২২ রোডের ভোগালী এলাকায়। সোনপুরের দিক থেকে জামিরগাছির দিকে যাচ্ছিল একটি মহেন্দ্র গাড়ি। সেই সময় পিছন থেকে দ্রুতগতিতে এসে মহেন্দ্র গাড়িটিকে ধাক্কা মারে একটি মোটরবাইক।

ধাক্কার তীব্রতায় বাইক আরোহী ছিটকে গিয়ে মহেন্দ্র গাড়ির নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মৃতের নাম এখনও আনুষ্ঠানিকভাবে জানা না গেলেও পুলিশ জানিয়েছে, তাঁর বাড়ি মালঞ্চ রাজবাড়ী এলাকায়। তিনি পেশায় ডেলিভারি বয় ছিলেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উত্তর কাশীপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। মহেন্দ্র গাড়ি ও বাইকটি আটক করা হয়েছে।

রবিবারের ছুটির সকালে এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া। বারবার এই রাস্তায় দুর্ঘটনার ঘটনা ঘটায় স্থানীয়রা কেবি-২২ রোডে যান চলাচলে আরও কড়াকড়ির দাবি তুলেছেন। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *