Amit Shah: অমিত শাহকে নিয়ে কুরুচিকর পোস্ট , গ্রেফতার কনটেন্ট ক্রিয়েটর
কিউ ইন্ডিয়া বাংলা- দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে কুরুচিকর মন্তব্য ঘিরে বিতর্কে জড়ালেন মালদার চাঁচলের এক কনটেন্ট ক্রিয়েটর। মালদার ওই কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার চাঁচল মহিলা বিজেপি মোর্চার তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ধৃতের নাম মুসু ইয়াসমিন। ওই কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেফতার করল চাঁচল থানার পুলিশ।
ওই দিনই আদালতে নিয়ে যাওয়ার সময়েই বিজেপি কর্মী সমর্থকদের সামনে বিক্ষোভের মুখে পড়েন মুসু। ‘মুসু ইয়াসমিন অফিসিয়াল’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে শাহকে নিয়ে কুরুচিকর মন্তব্য করা হয় বলে অভিযোগ বিজেপির।
যদিও এ নিয়ে ওই তরুণীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ দিন ধৃতকে আদালতে হাজির করা হলে তিন দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
বিজেপি নেতৃত্বের দাবি, ভিডিয়োয় ব্যবহৃত বক্তব্য শুধু ওই তরুণীর ব্যক্তিগত মতামত না-ও হতে পারে। এর পিছনে কোনও ব্যক্তি বা সংগঠনের মদত আছে বলে জানিয়েছেন তারা। তবে এখনও এই ধরনের যোগসূত্রের কথা সামনে আসেনি। স্থানীয় বিজেপি নেতা সন্দীপ পাণ্ডের বক্তব্য, আগে কনটেন্ট ক্রিয়েটর সাধারণ বিষয় সাধারণ বিষয় নিয়ে ভিডিয়ো তৈরি করতেন। সম্প্রতি তার বক্তব্যের ধরণ পালটে গিয়েছের বলে জানা গিয়েছে। হঠাৎ কেন এই পরিবর্তন তা নিয়ে পূর্ণাঙ্গ তদন্তে দাবি জানিয়েছে বিজেপি নেতৃত্ব।
