গ্রীন রুমআজকের দিনে

বিষাক্ত পোকার কামড় নাকি অন্য কিছু? রাজেশ শর্মার অসুস্থতা নিয়ে মুখ খুললেন ২৪ ঘণ্টার সঙ্গী!

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,বিনোদন ডেস্ক:- রাজেশ শর্মার অসুস্থতার খবর ছড়াতেই রটে যায় যে, হায়দরাবাদে প্রভাসের সঙ্গে জঙ্গলে শুটিং করতে গিয়ে বিষাক্ত মাকড়সা বা পোকার কামড়েই নাকি তিনি গুরুতর অসুস্থ হয়েছেন। খবরটি এতটাই রটে যায় যে, সেটে নিরাপত্তা ও স্বাস্থ্যবিধির গাফিলতি ছিল কি না তা খতিয়ে দেখতে সরাসরি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডির দ্বারস্থ হয় সর্বভারতীয় চলচ্চিত্র সংগঠন ‘অল ইন্ডিয়ান সাইন ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’ (AICWA)। তারা এই ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত এবং অভিনেতার চিকিৎসার যাবতীয় দায়ভার বহনের দাবি জানায়।

আসল সত্যিটা কী? জল্পনার অবসান আপ্তসহায়কের:

অবশেষে এই সব জল্পনার অবসান ঘটিয়েছেন অভিনেতার আপ্তসহায়ক শুভাশিস পাণ্ডা, যিনি ২৪ ঘণ্টা রাজেশের সঙ্গেই থাকেন। এক সংবাদমাধ্যমকে তিনি জানান, “সব মিথ্যা। আমি রাজেশদার সঙ্গে ২৪ ঘণ্টা থাকি। তেমন কিছু হলে তো জানতেই পারতাম। ওসব কিছুই হয়নি।”

আসল কারণ জানিয়ে তিনি ও চিকিৎসকেরা জানান:

  • রক্তে শর্করার পরিমাণ বিপদসীমা পার করায় হায়দরাবাদ থেকে ফেরার পর হঠাৎ করেই সুগার বেড়ে যায়।

  • এর ফলে পায়ের চামড়ার ওপরে একটি ক্ষত তৈরি হয়েছিল, যা নখ দিয়ে চুলকে ফেলায় ইনফেকশন হয়ে মারাত্মক রূপ নেয়। পা ফুলে গভীর ক্ষত তৈরি হওয়ায় আপাতত তাঁকে আইসিইউ-তে মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং সংক্রমণ রুখতে জরুরি ভিত্তিতে একটি অস্ত্রোপচার  করা হতে পারে। তবে তিনি এখন ভালো আছেন এবং শনিবারই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *