আজকের দিনেবাংলার আয়না

BARUIPUR : বারুইপুরে নাবালক খুনে গ্রেপ্তার ৩ | পরিবারের সঙ্গে দেখা করলেন নওশাদ-কাকলি, দোষীদের ফাঁসির দাবি

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, বারুইপুর :- ফুটবল ম্যাচ জেতার ‘মাশুল’ দিতে হল প্রাণ দিয়ে। বারুইপুরের পালপাড়ায় ১৭ বছরের নাবালক প্রসেনজিৎ বিশ্বাসকে ডেকে নিয়ে গিয়ে পরিকল্পনা করে খুনের অভিযোগ (BARUIPUR)। ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃতের পরিবারের সঙ্গে দেখা করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ও তৃণমূল নেত্রী কাকলি ঘোষ দস্তিদার। দোষীদের ফাঁসির দাবিতে সরব পরিবার।

ঘটনাটি বারুইপুর থানার পালপাড়া ব্যাঙ্ক সংলগ্ন এলাকার। শুক্রবার পাড়ায় ফুটবল ম্যাচে প্রসেনজিতের দল জয়ী হয়। তা নিয়ে দুই দলের ঝগড়া হয়। সোমবার বিপক্ষ দলের কয়েকজন প্রসেনজিৎকে ডেকে পাঠায়। সঙ্গে আরও দু’জনকে নিয়ে গেলে ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ মেরে খুন করা হয় বলে অভিযোগ (MURDER)।মৃতের দিদির অভিযোগ, “ডেকে নিয়ে গিয়ে পরিকল্পনা করে খুন করা হয়েছে।” থানায় ৬ জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করে ঘটনার পুনর্নির্মাণ করেছে। ধৃতদের ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তোলা হচ্ছে।পরিবার ও প্রতিবেশীরা গ্রেপ্তার হওয়া ৩ জনের ফাঁসির দাবি তুলেছেন। ঘটনার পর এলাকায় চাপা উত্তেজনা। মঙ্গলবার মৃতের বাড়িতে যান নওশাদ সিদ্দিকী ও কাকলি ঘোষ দস্তিদার। তাঁরা পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। (BARUIPUR)

একটি খেলাকে কেন্দ্র করে নাবালকের নৃশংস মৃত্যুতে শোকস্তব্ধ বারুইপুর। পুলিশ তদন্ত চালাচ্ছে। কিন্তু পরিবারের একটাই দাবি — পরিকল্পিত খুনের দোষীদের সর্বোচ্চ শাস্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *