আজকের দিনেভারত

Mumbai Heavy Rain: অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্যনগরী, মুম্বই ও পুনে মিলিয়ে মৃত ৪

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- টানা অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই। সাধারণ জীবনযাত্রা ব্যাহত। মুম্বইতে তিনজন ও পুনেতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।  মুম্বইতে এবার দেরিতে প্রবেশ করেছে বর্ষা। ২৪ জুন বর্ষা করেছে। একরাতেই প্রায় তিনশো মিলিমিটার বৃষ্টি হয়েছে। জানা গেছে, গাছ পড়ে মৃত্যু হয়েছে ১১ জনের বালক, অপরদিকে ম্যানহোলের মধ্যে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে, অপর এক ব্যক্তির বাইকের উপর নারকেল গাছ পড়ে তার মৃত্যু হয়েছে। পুনেতে এক নিকাশি নালায় পড়ে এক দু বছরের শিশুর মৃত্যু হয়েছে। পুর কর্তৃপক্ষের দিকে গাফিলতির অভিযোগ সরব হয়েছে সাধারণ মানুষ।

মুম্বাইয়ের মেয়র ঋতু তাওয়াড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় সাংবাদিকদের জানান যে রাস্তাঘাট পরিষ্কার করা হয়েছে এবং পাম্পিং স্টেশনগুলো সচল রয়েছে। ঠিক তার কিছুক্ষণ পরেই, তাঁর চোখের সামনেই বিএমসি-র এক কর্মী একটি খোলা নর্দমায় পড়ে যান।

গত ৩০ জুন চেম্বুর ইস্ট এলাকায় অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা ঘটে। স্কুল বাসে করে বাড়ি ফেরার পথে ১১ বছর বয়সী ভিহান শ্রীবাস্তব যখন ১১ নম্বর সড়ক দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ একটি ৬০-৭০ বছরের পুরনো অশ্বত্থ গাছ উপড়ে বাসটির ওপর আছড়ে পড়ে। বাসটিতে ইউনিভার্সাল হাই স্কুলের ১৩ জন শিক্ষার্থী ছিল। কন্ডাক্টর ও স্থানীয় বাসিন্দারা অধিকাংশ শিশুকে উদ্ধার করতে পারলেও, ভিহান ভেতরেই আটকা পড়ে যায়। ষষ্ঠ শ্রেণির ওই ছাত্র—যে তার বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল—মাথা ও পেটে গুরুতর আঘাত পাওয়ার পাশাপাশি শরীরের বিভিন্ন হাড় ভেঙে যাওয়ার মতো জখমের শিকার হয়েছিল। পরে জেন হাসপাতালে তার মৃত্যু হয়। এর ঠিক দুদিন পরেই মুম্বাইতে বৃষ্টিজনিত আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটে।

ভারী বৃষ্টির মধ্যে পায়ে হেঁটে কর্মস্থলে যাওয়ার সময় সাকিনাকার খাইরানি রোডে ৫৫ বছর বয়সী আসলাম ইসাফ শেখ খোলা একটি নর্দমার ম্যানহোলে পড়ে যান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *