আজকের দিনেখেলাতিলোত্তমা

চতুর্থ ডিভিশনে যৌথ লড়াইয়ের ঘোষণা, জার্সি উদ্বোধন করল DYDF ও কালীঘাট ফ্রেন্ডস

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- কলকাতা ফুটবল লিগের চতুর্থ ডিভিশনে এবার যৌথভাবে খেলার অঙ্গীকার করল ডিওয়াইডিএফএ এবং কালীঘাট ফ্রেন্ডস। বুধবার কলকাতায় আনুষ্ঠানিকভাবে দুই ক্লাবের নতুন জার্সির উদ্বোধন হল। স্পনসর হিসেবে পাশে দাঁড়িয়েছে লাক্সারি লিভিং ফার্নিচার।

এদিনের জার্সি উন্মোচন অনুষ্ঠানে হাজির ছিলেন দুই ক্লাবের কর্তা ও ফুটবলাররা। ডিওয়াইডিএফএ এবং কালীঘাট ফ্রেন্ডস কর্তৃপক্ষ জানান, কলকাতা ময়দানে প্রতিযোগিতা বাড়ছে। নতুন প্রতিভা তুলে আনতে ও শক্তিশালী দল গড়তে এবার দুই ক্লাব হাত মিলিয়েছে। চতুর্থ ডিভিশনে যৌথভাবে লড়াই করে উপরের ডিভিশনে ওঠাই লক্ষ্য।

নতুন জার্সিতে থাকছে দুই ক্লাবের লোগো। প্রধান স্পনসর লাক্সারি লিভিং ফার্নিচারের কর্ণধার জানান, “বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে তৃণমূল স্তরের পাশে থাকা জরুরি। সেই ভাবনা থেকেই আমরা এই উদ্যোগে সামিল হয়েছি।”

অনুষ্ঠানে ক্লাব কর্তারা আরও জানান, ইতিমধ্যেই যৌথ অনুশীলন শুরু হয়েছে। কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফও চূড়ান্ত। স্থানীয় তরুণ ফুটবলারদের পাশাপাশি অভিজ্ঞ কিছু মুখও দলে থাকছে।

কলকাতা ফুটবলে যৌথ উদ্যোগ নতুন নয়, তবে চতুর্থ ডিভিশনে দুই ক্লাবের এই গাঁটছড়া নজর কাড়ছে। নতুন জার্সি, নতুন স্পনসর আর একসঙ্গে লড়াইয়ের অঙ্গীকার নিয়ে মাঠে নামতে তৈরি DYDF ও কালীঘাট ফ্রেন্ডস। এবার দেখার, মাঠের পারফরম্যান্সে কতটা ছাপ ফেলতে পারে এই জোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *